Headlines

Newborn baby girl rescued in bloody condition from jungle in Murshidabad Raghunathganj, ঝোপের মধ্যে পড়ে কাঁদছিল সদ্যোজাত! রক্তাক্ত শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রঘুনাথগঞ্জে | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ঘোড়শালা শিবতলা পাড়ায় জঙ্গলের ঝোপ থেকে রক্তাক্ত অবস্থায় এক সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করলেন গ্রামবাসীরা। পরে শিশুটিকে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রক্তাক্ত শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রঘুনাথগঞ্জে
রক্তাক্ত শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রঘুনাথগঞ্জে

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: জঙ্গলের ঝোপে রক্তাক্ত অবস্থায় পড়ে সদ্যোজাত কন্যা সন্তান। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ঘোড়শালা শিবতলা পাড়ায় চাঞ্চল্যকর ঘটনায় হৈ চৈ পড়ে যায় এলাকায়। স্যালো ঘরের পাশে জঙ্গলের মধ্যে কাটা ঝোপের আড়াল থেকে রক্তাক্ত অবস্থায় এক সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করে গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গ্রামের এক বাসিন্দা জমিতে যাওয়ার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর পরিবারের সদস্যদের ডেকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের ঝোপের মধ্যে জীবিত অবস্থায় পড়ে থাকা শিশু কন্যাটিকে দেখতে পান তাঁরা। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গ্রামবাসীদের অভিযোগ, ওই স্থানেই শিশুটির জন্ম দেওয়ার পর তাকে কাটা ঝোপের মধ্যে ফেলে রেখে চলে যায় কেউ। প্রাথমিকভাবে শিশুটির মায়ের পরিচয় বা তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে, যে মহিলা প্রথম শিশুকন্যাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন, তিনি নিঃসন্তান বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের দাবি, ওই মহিলার হাতেই যেন শিশুটির ভবিষ্যৎ ভরণপোষণের দায়িত্ব তুলে দেওয়া হবে।

তবে সদ্যোজাত শিশুকন্যাটিকে কে বা কারা এভাবে ফেলে গেল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শিশুটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *