Headlines

Minister Moumita Biswas Mishra: জন্মদিনে যত্ন করে কাদের পা ধুইয়ে প্রণাম করলেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র? ধন্য ধন্য করল বর্ধমানবাসী West Bengal News Minister washed whose feet on her birthday people of Bardhaman blessed her for such initiative | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

Minister Moumita Biswas Mishra: পা জোড়া করে বসেছেন নানা বয়সের মহিলা ও পুরুষরা, আর তাঁদেরই পা নিজে হাতে ধুয়ে দিলেন মন্ত্রী! মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ…

শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র?
শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র?

কলকাতা: সারি সারি চেয়ারে বসে নানা বয়সের পুরুষ মহিলারা। তাঁদের পায়ের নীচে বসলেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। হাতে পিতলের জল ভর্তি বালতি। পুরুষ মহিলারা সকলেই পৌরসভার সাফাই কর্মী। তাঁদেরই পা জোড়া রাখলেন কাঁসার থালায়। এরপর বালতি থেকে জল নিয়ে তাঁদের পা ধুইয়ে দিলেন খোদ মন্ত্রী। পা ধুইয়ে শেষে কাপড় দিয়ে পা মুছিয়ে দেওয়ার পর উত্তরীয় পরিয়ে প্রণাম করলেন তাঁদের।

দীপাবলির প্রাক্কালে তিনি কেন এভাবে সম্মান জানালেন সাফাই কর্মীদের? আসলে শুক্রবার ছিল বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের জন্মদিন। আর তাঁর বিশেষ এই দিনেই মন্ত্রী সম্মান জানালেন এলাকার সাফাই কর্মীদের।

তাঁর জন্মদিনে শ্রমিকদের পা ধুইয়ে দিয়ে মানবিকতার নজির গড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে বর্ধমানে সাফাই কর্মীদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন মৌমিতা। বর্ধমানের টাউন হলে সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটা থেকে তাঁদের সংবর্ধনা, এভাবেই জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন মন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউণ্ডেশন। শুক্রবার বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের সকল সাফাই কর্মীদের সংবর্ধনা জানানো হয়।

মন্ত্রী জানান, আমি যেদিন ভোটে লড়ার জন্য দাঁড়িয়েছিলাম সেদিনই ইচ্ছা ছিল শহরকে পরিস্কার রাখার এবং গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার। বিধায়ক হয়ে আমিও সাফাই কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে পুকুর পরিষ্কার করেছি। তখনই মনে হয়েছিল সাফাই কর্মীদের জন্য আমাদের ভাবা উচিৎ। তাঁদের হেলথকেয়ার থেকে তাঁদের সংবর্ধনা সবটাই ভাবনার মধ্যে ছিল। তাঁদের যোগ্য সম্মানের দাবিদার। মাননীয় মোদিজি যেভাবে মানুষকে ভালবেসে পাশে থাকেন সেখান থেকেই আমি উদ্বুদ্ধ হয়েছি। মন্ত্রী তাঁদের পা ধুইয়ে দিয়ে সম্মান জানানোয় স্বাভাবিকভাবেই খুশি সাফাই কর্মীরা। তাঁরা বললেন, “আমরা শহরকে সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কিন্তু সমাজে সেই সম্মান আমরা পাই না। মন্ত্রী আমাদের যেভাবে তাঁর জন্মদিনে সম্মান জানালেন তা দৃষ্টান্ত হয়ে থাকল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *