ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে প্রায় সাড়ে ১২ একর জমির উপর গড়ে উঠেছে এই মিনি জু। বর্তমানে এখানে হরিণ, জিরাফ, শিম্পাঞ্জি, জেব্রা, জলহস্তী, কুমির-সহ বিভিন্ন প্রজাতির পশুপাখি রয়েছে। এবার সেই তালিকায় রয়্যাল বেঙ্গল টাইগারকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে বাঘ আনা হতে পারে বলেও বন দফতর সূত্রে জানা গিয়েছে।
