Last Updated:
Pursurah CM Visit: আলুচাষিদের আর্থিক দুর্দশা কাটাতে বড় ঘোষণা? শুভেন্দুর পুরশুড়া সফরের দিকে তাকিয়ে আরামবাগের কৃষকরা।
পুরশুড়া: বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি থেকেই কৃষক সম্মান নিধি প্রকল্পের চেক বিতরণ করবেন তিনি।
তবে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিশেষ আশায় রয়েছেন আরামবাগ মহকুমার আলুচাষিরা। তাঁদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন এলাকার কৃষকরা।
আরও পড়ুন: কলকাতা-আসানসোলের পর এবার পান্ডুয়া! নারায়ণ দাসের বাড়িতে ইডির অভিযান, কে তিনি জানেন?
গত কয়েক বছরে আলু চাষ করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আরামবাগ মহকুমার বহু চাষি। এখনও অনেকের আলু হিমঘরে মজুত রয়েছে। অন্যদিকে, হিমঘরে আলু সংরক্ষণের খরচ জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে আলুচাষিদের আর্থিক দুরবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী কী ধরনের বিশেষ প্যাকেজ ঘোষণা করেন, তা নিয়েই বাড়ছে জল্পনা ও প্রত্যাশা।
শুভদীপ ঘোষ

