Headlines

Rahul Gandhi: ‘সকাল ১১টায় মুখে মদের গন্ধ পেতাম’, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বেনজির আক্রমণ রাহুলের | লেটেস্ট দেশের খবর


Last Updated:

ক্ষমতায় আসার আগে আম আদমি পার্টি পঞ্জাবকে মাদক মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কী হল, সেই প্রশ্নও তুলেছেন রাহুল গান্ধী৷

ভগবন্ত মানকে নিশানা রাহুল গান্ধীর৷
ভগবন্ত মানকে নিশানা রাহুল গান্ধীর৷

পঞ্জাবে ভোট প্রচার শুরু করেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷ পঞ্জাবে মাদকের বাড়ূবাড়ন্তের কথা বলতে গিয়েই পঞ্জাবের মুখ্যমন্ত্রী সুরাপ্রেমের প্রসঙ্গ টেনে আনেন রাহুল৷ বিরোধী দলনেতা দাবি করেন, সাংসদ থাকাকালীন সকালবেলাও ভগবন্ত মানের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যেত৷

গতকাল, বুধবার পঞ্জাবের সাংগ্রুরে জনসভা করে পঞ্জাবে আগামী বছর বিধানসভা ভোটের প্রচার শুরু করেন রাহুল গান্ধী৷ সেই সভা থেকেই ভগবন্ত মানের পাশাপাশি আপ সরকারকেও নিশানা করেন রাহুল৷ তাঁর অভিযোগ, মাদক পাচারের বাড়াবাড়ি এবং মাদকাসক্তি থেকে পঞ্জাবের যুবসমাজকে দূরে রাখতে ব্যর্থ হয়েছে ভগবন্ত মানের সরকার৷

এই প্রসঙ্গে কথা বলে গিয়েই সাংসদ থাকাকালীন ভগবন্ত মানের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি৷ রাহুল বলেন, বেশ কয়েক বছর আগে লোকসভায় আমাদের সঙ্গে বসে ভগবন্ত মান আমাদের হাসানোর চেষ্টা করতেন৷ সকাল ১১টার সময় দেখতাম তাঁর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে৷ আমি বলছি না যে ভগবন্ত মানের মদ্যপান করা উচিত নয়৷ সেটা তাঁর ব্যক্তিগত বিষয়৷ কিন্ত মাদক পাচারের বিরুদ্ধে লড়তে গেলে মুখ্যমন্ত্রী প্রতিদিন সন্ধ্যা হলেই নেশাগ্রস্ত হয়ে থাকতে পারেন না৷

রাহুল দাবি করেন, পঞ্জাবের এমন একজন নেতাকে প্রয়োজন যিনি মাদকের কুপ্রভাবের কথা বোঝেন এবং সত্যিই এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে চান৷ তিনি বলেন, আপনাদের এমন একজন নেতাকে প্রয়োজন যিনি পঞ্জাবের জন্য লড়াই করবেন, যিনি সত্যিই বুঝবেন যে মাদকাসক্তি সত্যিই কতটা যন্ত্রণার৷ এমন একজন যিনি পঞ্জাবের যন্ত্রণাকে হৃদয়ে বয়ে বেড়ান৷

যদিও রাহুল গান্ধী ভগবন্ত মানকে যে আক্রমণ করেছেন, তার কড়া জবাব দিয়েছে আপ৷ রাহুলের মন্তব্যকে রুচিহীন বলার পাশাপাশি একজন সিনিয়র নেতার মুখে এমন মন্তব্য মানায় না বলেও দাবি করেছে আপ নেতৃত্ব৷

রাহুলের আক্রমণের জবাব দিয়ে দিল্লিতে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধেও মাদকসেবনের অভিযোগ উঠেছে৷ কিন্তু অভিযোগ তোলা মানেই সবকিছু প্রমাণ হয়ে যাওয়া নয়৷ রাহুল গান্ধী যে মাপের নেতা তাতে এই ধরনের সস্তার মন্তব্য তাঁর মুখে মানায় না৷ এই মন্তব্যই প্রমাণ করে রাহুল গান্ধীর রাজনীতি কতটা নিচু স্তরে নেমে গিয়েছে৷ বিজেপি হোক অথবা কংগ্রেস, পাঁচটি রাজ্যের ভোটে অন্য কোনও রাজ্য নিয়ে তাদের মাথাব্যথা নেই৷ একজোট হয়ে পঞ্জাবের নিশানা করেছে তারা৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *