Headlines

Success Story: জম্মু-কাশ্মীরে ঝোড়ো লড়াই, জাতীয় প্রতিযোগিতায় পদক জয়! মালদার মেয়ে সুস্মিতার সাফল্যে খুশির হাওয়া | Success Story Pride Of Malda Susmita Chowdhury Wins Bronze In 70th National School Games Taekwondo | মালদহ


Last Updated:

Success Story: শ্রীনগরে ৭০তম ন্যাশনাল স্কুল গেমসে অনূর্ধ্ব-১৭ তাইকোন্ডোয় ব্রোঞ্জ জিতল মালদার সুস্মিতা চৌধুরী। অভাব জয় করে এশিয়ান গেমসের স্বপ্ন দেখা নবম শ্রেণির এই ছাত্রীর সাফল্য জানুন।

+

জম্মু

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত ৭০তম ন্যাশনাল স্কুল গেমসে তাইকোন্ডোর অনূর্ধ্ব-১৭ বিভাগে ব্রোঞ্জ পদকজয়ী মালদা শহরের সি.সি. গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সুস্মিতা চৌধুরী

মালদা, জিএম মোমিন: অদম্য জেদ, কঠোর অনুশীলন আর আত্মবিশ্বাসের জোরে জাতীয় স্তরে সাফল্য ছিনিয়ে আনল মালদার মেয়ে সুস্মিতা চৌধুরী। মার্শাল আর্টের অন্যতম জনপ্রিয় বিভাগ তাইকোন্ডো প্রতিযোগিতায় একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে ৭০তম ন্যাশনাল স্কুল গেমসে ব্রোঞ্জ পদক জয় করল সে। তার এই সাফল্যে গর্বিত মালদার ক্রীড়ামহল থেকে শুরু করে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

গত ২২ থেকে ২৬ অক্টোবর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হয় ৭০তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৬। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার পরিচালনায় আয়োজিত এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব ১৭ বছর বয়সী বালিকা বিভাগে ৫২ থেকে ৫৫ কেজিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে মালদার সুস্মিতা। বিভিন্ন রাজ্যের প্রতিযোগীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক জিতে নেয় সে। ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুস্মিতা চৌধুরী। মালদা সি.সি. গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সে। তার বাবা মনজিৎ চৌধুরী পেশায় একজন অস্থায়ী কর্মী, মা আশা চক্রবর্তী গৃহবধু। ছোট থেকেই তাইকোন্ডো প্রতি আগ্রহ ছিল সুস্মিতার। সুস্মিতা জানাই, রাজ্য স্তরে ভাল খেলে প্রথম হয়েছিলাম। জাতীয় স্তরে তৃতীয় হয়েছি। আগামীতে আরও ভাল খেলে এশিয়ান গেমস খেলার স্বপ্ন রয়েছে তার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *