Headlines

Virat Kohli Stunning Catch : এই না হলে বিরাট কোহলি, স্লিপে দাঁড়িয়ে যা করলেন…সবাই অবাক, আম্পায়াররাও বিশ্বাস করতে পারছিলেন না | লেটেস্ট খেলার খবর


Last Updated:

Virat Kohli : এখন তিনি আর টি-২০, টেস্ট খেলেন না। এতদিন পর নিউজিল্যান্জের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলতে নেমে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিলেন বিরাট কোহলি।

কোহলির দেখার মতো ক্যাচ।
কোহলির দেখার মতো ক্যাচ।

কলকাতা : ইডেন পার্কে নাথন স্মিথের দুর্দান্ত ক্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিলেন বিরাট কোহলি। ‘কিং’ কোহলির অসাধারণ ফিল্ডিংয়ের এই মুহূর্ত দেখা গেল ইনিংসের ২৯তম ওভারে। সেই সময় নিউজিল্যান্ডের নাথন স্মিথ ব্যাট করছিলেন এবং ভারতের হয়ে বল করছিলেন অংশুল কম্বোজ।

ওভারের তৃতীয় বলটি কিছুটা ফুল লেংথে অফ স্টাম্পের বাইরে করেন কম্বোজ। স্মিথ এগিয়ে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে বলটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা কোহলি একটুও ভুল করেননি। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতেই দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন তিনি। তাঁর এই অবিশ্বাস্য ফিল্ডিং দেখে বিস্মিত হয়ে যান মাঠের দর্শক থেকে শুরু করে সতীর্থরাও।

যদিও ক্যাচ নিয়ে মাঠের আম্পায়ারদের কিছুটা সন্দেহ ছিল। তাই তাঁরা তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। তবে পরীক্ষা করতে বেশি সময় লাগেনি। বড় পর্দায় আউটের সিদ্ধান্ত দেখানো হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। ক্যাচ নেওয়ার পর কোহলির বিশেষ উদযাপনের মুহূর্তও ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।

প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ নাথন স্মিথ

প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি নাথান স্মিথ। আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯টি বল খেলেন তিনি। ১১.১১ স্ট্রাইক রেটে করেন মাত্র ১ রান। দলের ১১৫ রানের মাথায় ২৯তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন স্মিথ। তবে এই ম্যাচে কোহলির এক হাতে নেওয়া ক্যাচ নিয়েই এখন চর্চা সব থেকে বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *