Headlines

‘হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি, ওর অ্যালোপ্যাথি ওষুধ দরকার’- অভিষেককে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান ঘিরে কালীঘাটে উত্তেজনা ও বচসার ঘটনায় বিজেপির যোগ অস্বীকার করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘খেলা হবে’ বলেছিলেন অভিষেক, এখন আয়নার সামনে দাঁড়ালে অফসাইডের পতাকা!

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওষুধ দেওয়ার কথা বললেন অর্জুন সিং
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওষুধ দেওয়ার কথা বললেন অর্জুন সিং

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঠিক জবাব দেওয়ার সময় এসে গেছে, ওর অ্যালোপ্যাথি ওষুধে কাজ হবে হোমিওপ্যাথি ওষুধে আর কাজ হবে না! মন্তব্য পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের৷

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গতাকাল ধুমধুমার পরিস্থিতি  তৈরি হয়। সেখান থেকেই পুলিশকে নিশানা করতে পিছুপা হননি ডায়মন্ড হারবারে সংসদ। গোটা বিষয় নিয়ে এবার করা মন্তব্য করলেন রাজ্যের পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং।

বিজেপি-র বিধায়ক বলেন, ‘‘ বড় ব্যাপার আছে, অভিষেক ব্যানার্জি ওর ওষুধের দরকার আছে, সেই ওষুধ দেওয়া হচ্ছে না৷ সেই ওষুধ যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওর সব চোখরাঙানিটা বন্ধ হয়ে যাবে৷’’

তিনি আরও বলেন,  ‘‘আমার মনে হচ্ছে পার্টিকর্মীদের ওকে একটু ওষুধ দিতে হবে৷ ও মিডিয়াতে থাকার জন্য এটা করছে৷ রোজ রোজ এইটা করছে ৷ তার থেকে ভাল হয় ওকে অ্যাভয়েড করা উচিত, অথবা ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত৷’’

জগদ্দলের মজদুর ভবনে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার সঠিক জবাব দেওয়ার সময় এসে গেছে। ওর যে ওষুধ দরকার সেই ওষুধ পড়ছে না। আমাদের পার্টির কর্মীকেও তৈরি হতে হবে ওকে সঠিক ওষুধ দেবার জন্য। ওর ধমকানি চমকানি আর কেউ সহ্য করবে না। যদি ওর কাছে কোনও প্রমাণ থাকে তা সোশ্যাল মিডিয়ায় দিক। মিডিয়ায় টিকে থাকার জন্য ওই সব করছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘ওষুধের অনেক রকম ওষুধ থাকে আপনি জানেন, হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি, ওর অ্যালোপ্যাথি ওষুধ দরকার৷’’ – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রাণহানির জন্য দায়ী অভি়যোগ এনে তিনি এই কথা বলেন যে অভিষেকের  অ্যালোপ্যাথি ওষুধের দরকার হোমিওপ্যাথি দিয়ে আর কাজ হবে না। সঠিক ওষুধ ওর পড়ছে না তাই ও ধমকাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *