Headlines

সিনকোনা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি! দৈনিক মজুরি এখন ৪০৬ টাকা | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী, শ্রম দফতর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজু বিস্তা। পাশাপাশি, দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা বাগান ও সিনকোনা বাগানের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সিনকোনা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি (Representative Image)
সিনকোনা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি (Representative Image)

আবীর ঘোষাল, কলকাতা: সিনকোনা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা। শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি।

রাজু বিস্তা জানিয়েছেন, ২০২৬ সালের ২ নভেম্বর শ্রম কমিশনারের জারি করা নির্দেশ অনুযায়ী, সিনকোনা বাগানের প্রাপ্তবয়স্ক শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৪০৬ টাকা করা হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে এই নতুন মজুরি কার্যকর হবে।

বিবৃতিতে রাজু বিস্তা বলেন, দীর্ঘদিন ধরে সিনকোনা বাগানের শ্রমিকরা ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে একাধিকবার আবেদন জানিয়েছিলেন। কিন্তু পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তাঁদের সেই দাবি উপেক্ষিত হয়েছে। বর্তমান বিজেপি সরকার শ্রমিকদের সমস্যার কথা শুনে দ্রুত পদক্ষেপ করেছে।

তাঁর মতে, এই সিদ্ধান্ত সিনকোনা বাগানের শ্রমিকদের অবদান, মর্যাদা ও কল্যাণকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে দার্জিলিং পাহাড়ের বহু পরিশ্রমী পরিবার আর্থিকভাবে উপকৃত হবে। দৈনন্দিন চাহিদা পূরণে তাঁদের আর্থিক নিরাপত্তা বাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *