Headlines

Durga Puja 2026: আবার এক বছরের অপেক্ষা! দশমীর বিষাদ বুকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন বর্ধমানের একান্নবর্তীর মহিলারা | পূর্ব বর্ধমান


Last Updated:

পুজো বহরে বেড়েছে অনেকটাই। পুজোর পাশাপাশি ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত পঙক্তি ভোজন এখানের অন্যতম ঐতিহ্য।

দশমীর বিষাদ বুকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন বর্ধমানের একান্নবর্তীর মহিলারা
দশমীর বিষাদ বুকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন বর্ধমানের একান্নবর্তীর মহিলারা

বর্ধমান: বর্ধমানের আনন্দপল্লী নাথপুকুর পাড়ের একান্নবর্তীর পুজো। দশমীর ঘট বিসর্জনের পর মহিলাদের সিঁদুর খেলা এখানের রীতি। দু’হাতে লাল সাদা শাঁখা পলা, কপালে লাল টিপ আর সিঁথিতে রাঙানো সিঁদুরের সাথে পরনে থাকা লাল পাড় সাদা শাড়ি যেন সকলের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। বছর পর বছর ধরে এটাই বাঙালির ঐতিহ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। দশমীর পুজো শেষ হতেই সিঁদুর খেলায় মাতলেন বর্ধমানের একান্নবর্তীর মহিলারা। লাল পাড় সাদা শাড়ি পরে তাঁরা মায়ের বিদায় বেলায় বিষাদ বুকে চেপে আনন্দে মাতলেন। ঢাকের তালে নাচলেন সকলেই। মা দুর্গাকে সিঁদুর পরিয়ে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে সেই সিঁদুরে রাঙিয়ে দিলেন একে অপরের সিঁথি।

মহিলারা বলেন, বাঙালি মহিলাদের সিঁদুর খেলার এই রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও পরিবারের মঙ্গল কামনার মতো বিষয়গুলি। আবার একটি বছরের অপেক্ষা। মেয়েকে বিদায় জানানোর বিষাদ তো আছেই। তার সঙ্গে রয়েছে মঙ্গল কামনা। তাই বিদায়ের বিষাদ ভুলতেই এই আয়োজন। প্রবীন সদস্য অমরেন্দ্রনাথ আইচ, অমিত হালদার, তপন সামন্ত, তুষাকান্তি দে জানালেন, এই এলাকায় আগে দুর্গাপুজো হতো না। গোটা এলাকা প্রায় অন্ধকারে ডুবে থাকতো। পুজোর আনন্দ পুরোপুরি উপভোগ করতে, মন ভরে মায়ের কাছে অঞ্জলি দিতে ষোল বছর আগে কয়েকটি পরিবার মিলে এই পুজো শুরু হয়। এখন অনেকে যোগ দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *