সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই এই নকশার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য ভালো নকশা।’ অন্য এক জনের মন্তব্য, ‘দারুণ উদ্যোগ। সব ট্রেনেই এমন ব্যবস্থা চালু করা উচিত।’ আরও এক ব্যবহারকারী লিখেছেন, ‘যাত্রীদের জন্য সুখবর।’ বন্দে ভারত স্লিপারের ভিতরের সাজসজ্জা এবং সামগ্রিক নকশারও প্রশংসা করেছেন অনেকে। নতুন এই ব্যবস্থার ফলে রাতের ট্রেন সফরে যাত্রীদের অভিজ্ঞতা কতটা বদলায়, তা অবশ্য পরিষেবার বাস্তব অভিজ্ঞতা থেকেই বোঝা যাবে।
