Headlines

East Bardhaman News: মফস্বল শহরেই জাতীয় স্তরের চমক! কাটোয়ায় ক্যারাটের আসরে দেশের ৯ রাজ্য |


Last Updated: Nov 03, 2026, 21:19 IST

মোবাইলের পর্দায় আটকে থাকা তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার বার্তা। সেই লক্ষ্যেই কাটোয়া শহরে প্রথমবার আয়োজন করা হল জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা। কাটোয়ার সন্ধিক্ষণ লজে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ-সহ মোট ৯টি রাজ্যের ২৫০-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, মফস্বল শহর কাটোয়ায় এই মাপের প্রতিযোগিতা শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, শহরের পরিচিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন, “আমাদের লক্ষ্য যেটা, কাটোয়ার নামকে আমাদের বাংলা এবং সর্বভারতীয় স্তরে তুলে ধরা। মূল লক্ষ্য যেটা এবং এটার জন্যই প্রথমত হচ্ছে খেলাধুলার আয়োজন করা। আমরা যত বড় স্তরের প্রতিযোগিতা অর্জন করতে পারব যে কলকাতার বাইরেও যে বর্ধমান, বর্ধমানের বাইরেও যে আমাদের মতো মফস্বল শহর কাটোয়া শহরে এত বড় একটা প্রতিযোগিতা অর্জন করতে পারব বা অর্গানাইজ করতে পারব, এর জন্য সত্যিই আমাদের মানে খুবই ভালো লাগছে যে এত বড় একটা সুন্দর প্রতিযোগিতা আমরা বেটার চেষ্টা করছি অর্গানাইজ করার।”ক্রীড়া ভারতী মধ্যবঙ্গ ও কাটোয়া শাখার উদ্যোগে, ইন্টারন্যাশনাল বুদোকাইকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতীর মধ্যবঙ্গের সহ-সম্পাদক ডক্টর অনির্বাণ মিশ্র। তাঁর কথায়, আগামী দিনে খেলাধুলার পরিসর আরও বড় করার পরিকল্পনা রয়েছে।মোবাইলের পর্দায় আটকে থাকা তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার বার্তা। সেই লক্ষ্যেই কাটোয়া শহরে প্রথমবার আয়োজন করা হল জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা। কাটোয়ার সন্ধিক্ষণ লজে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ-সহ মোট ৯টি রাজ্যের ২৫০-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, মফস্বল শহর কাটোয়ায় এই মাপের প্রতিযোগিতা শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, শহরের পরিচিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন, “আমাদের লক্ষ্য যেটা, কাটোয়ার নামকে আমাদের বাংলা এবং সর্বভারতীয় স্তরে তুলে ধরা। মূল লক্ষ্য যেটা এবং এটার জন্যই প্রথমত হচ্ছে খেলাধুলার আয়োজন করা। আমরা যত বড় স্তরের প্রতিযোগিতা অর্জন করতে পারব যে কলকাতার বাইরেও যে বর্ধমান, বর্ধমানের বাইরেও যে আমাদের মতো মফস্বল শহর কাটোয়া শহরে এত বড় একটা প্রতিযোগিতা অর্জন করতে পারব বা অর্গানাইজ করতে পারব, এর জন্য সত্যিই আমাদের মানে খুবই ভালো লাগছে যে এত বড় একটা সুন্দর প্রতিযোগিতা আমরা বেটার চেষ্টা করছি অর্গানাইজ করার।”ক্রীড়া ভারতী মধ্যবঙ্গ ও কাটোয়া শাখার উদ্যোগে, ইন্টারন্যাশনাল বুদোকাইকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতীর মধ্যবঙ্গের সহ-সম্পাদক ডক্টর অনির্বাণ মিশ্র। তাঁর কথায়, আগামী দিনে খেলাধুলার পরিসর আরও বড় করার পরিকল্পনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *