মালদা, জিএম মোমিন: জঙ্গলঘেরা নির্জন বেদি। চারদিকে ঘন অন্ধকার, আর সেই অন্ধকারেই পুনর্ভবা নদী পেরিয়ে পুজো দিতে আসত একদল ডাকাত। সূর্য ওঠার আগেই পুজো সেরে ফিরে যেত নিজেদের ডেরায়। প্রায় ৩০০ বছর আগের এমনই রোমহর্ষক কাহিনি জড়িয়ে রয়েছে মালদার হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকোড়া কালীপুজোর সঙ্গে। ডাকাতদের হাতে শুরু হওয়া সেই পুজো আজও প্রাচীন ঐতিহ্য ও নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে। স্থানীয় লোককথা অনুযায়ী, প্রায় ৩০০ বছর আগে পুনর্ভবা নদীর ওপারে বর্তমান বাংলাদেশ থেকে ডাকাতদল রাতের অন্ধকারে এই জঙ্গলে ঘেরা স্থানে এসে দেবীর আরাধনা করত। পরবর্তীকালে ডাকাতদের আনাগোনা বন্ধ হলে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার পরিত্যক্ত পুজোর বেদিটি খুঁজে পান। এরপর তাঁর উদ্যোগে শুরু হয় পুজো। বংশপরম্পরায় জমিদারদের হাতেই পুজোর দায়িত্ব ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর সেই দায়িত্ব তুলে নেন গ্রামবাসীরা। পুজোকে ঘিরে রয়েছে আরও এক বিস্ময়কর লোককথা।এরপর তাঁর উদ্যোগে শুরু হয় পুজো। বংশপরম্পরায় জমিদারদের হাতেই পুজোর দায়িত্ব ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর সেই দায়িত্ব তুলে নেন গ্রামবাসীরা। পুজোকে ঘিরে রয়েছে আরও এক বিস্ময়কর লোককথা।
Source link
