Headlines

Traditional Durga Puja: স্বপ্নাদেশেই বদলে ছিল প্রতিমার রূপ! পূর্ব বর্ধমানের ‘এই’ প্রাচীন পুজোর মূর্তি অনন্য, রীতিও চমকপ্রদ | Traditional Durga Puja  350 Years Old Tradition Ketugram Unique Kata Mundu Durga Puja at Roy Family | পূর্ব বর্ধমান


Last Updated:

Traditional Durga Puja: পূর্ণাঙ্গ প্রতিমা বা অস্ত্র নয়, মাথায় শুধু মুকুট আর গলা পর্যন্ত বিশেষ রূপেই পূজিতা হন দেবী! পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গোমাই গ্রামে রায় পরিবারের প্রায় ৩৫০ বছরের প্রাচীন ‘কাটা মুণ্ডু’ দুর্গাপুজো ঘিরে রয়েছে চমকপ্রদ ইতিহাস ও স্বপ্নাদেশের গল্প।

+

পূর্ব

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গোমাই গ্রামে রায় পরিবারের ৩৫০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘কাটা মুণ্ডু’ দুর্গা পুজোর বিশেষ প্রতিমা

কেতুগ্রাম, বনোয়ারীলাল চৌধুরী: দশ হাত নেই, নেই অস্ত্রসজ্জিত পূর্ণাঙ্গ প্রতিমা। পাশে নেই লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কিংবা সিংহ ও অসুর। মাথা থেকে গলা পর্যন্ত দেবীর এই বিশেষ রূপেই আনুমানিক ৩৫০ বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গোমাই গ্রামে রায় পরিবারে। ব্যতিক্রমী এই পুজোই পরিচিত ‘কাটা মুণ্ডু’ পুজো নামে। দেবীর এমন রূপ সচরাচর দেখা যায় না।

পরিবারের সদস্য রাজীব রায় বলেন, কথিত আছে, অতীতে রায় পরিবারে প্রচলিত ছিল দেবী দুর্গার পূর্ণাঙ্গ প্রতিমার পুজো। সঙ্গে থাকতেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। কোনও এক বছর পুজোয় ত্রুটি হওয়ায় দশমীর দিন বিসর্জনের পর জল থেকে মাথা ও গলা পর্যন্ত এক সুসজ্জিত সুন্দরী নারীর রূপ ভেসে উঠতে দেখেন পরিবারের এক পূর্বপুরুষ। সেই রাতেই স্বপ্নাদেশ পান তিনি। দেবী নির্দেশ দেন, যে রূপে দেখা দিয়েছেন, সেই রূপেই তাঁর আরাধনা করলে মঙ্গল হবে। এরপর থেকেই দেবীর এই বিশেষ রূপে পুজো শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *