Headlines

Burdwan News: মার্কিংয়ের বাইরে পার্কিং করলেই জরিমানা, বাজয়াপ্ত হবে মোটরসাইকেল- টোটো, বর্ধমানে বড় ঘোষণা শিল্প প্রতিমন্ত্রীর | পূর্ব বর্ধমান


Last Updated:

বর্ধমান শহরকে যানজট মুক্ত করতে টোটো চলাচল নিয়ন্ত্রণের উপর জোর দেন শিল্প প্রতিমন্ত্রী৷

বর্ধমানে যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ শিল্প প্রতিমন্ত্রীর৷
বর্ধমানে যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ শিল্প প্রতিমন্ত্রীর৷

যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে পুজোর মুখে বর্ধমানের রাজপথে নামলেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বললেন, আগামী একমাসের মধ্যে বর্ধমানে যান চলাচলের চিত্রটাই পুরোপুরি বদলে যাবে।

কয়েকদিন আগেই বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন বি সি রোডে সারপ্রাইজ ভিজিট করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বি সি রোডে পার্কিংয়ে বিশৃঙ্খলা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আজ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেই রাস্তা দেখলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বি সি রোডে মার্কিং করে দেওয়া হচ্ছে। তার বাইরে সাইকেল, মোটর সাইকেল, টোটো পার্ক করা হলে তা বাজেয়াপ্ত করা হবে। সেই সঙ্গে থাকছে জরিমানাও। দীপাবলির আগেই ম্যান্ডেলা পার্ক পার্কিং জোন চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিল্প প্রতিমন্ত্রী বলেন, ওটা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির সম্পত্তি। আমরা যাকে হোক ডেকে দায়িত্ব দিতে পারি না। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী জানান, শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন রাস্তায় টোটো ওয়ান ওয়ে করা হবে। তেঁতুলতলা বাজারের দিক থেকে রানিগঞ্জ বাজার চৌমাথা হয়ে টোটো ঢলদিঘি দিয়ে যাবে। অন্যদিকে জলট্যাঙ্কি রোড ধরে টোটো সুভাষপল্লি হয়ে বেরিয়ে যাবে। সেই সঙ্গে টোটোয় কিউ আর কোর্ড বসানো হবে বলেও জানান তিনি।

কলকাতার মতোই কয়েকদিন আগে বর্ধমান শহরেও পরিদর্শনে বেরিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ সেদিনও বর্ধমান শহরে যত্রতত্র পার্কিং, বিশৃঙ্খল ভাবে টোটোর যাতায়াতের মতো সমস্যা দ্রুত সমাধানের জন্য পুলিশ, প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন পুরমন্ত্রী৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *