কৃষ্ণকালী কমিটির সম্পাদক চিত্তরঞ্জন মণ্ডল বলেন, “লোকে টোটো করে, গাড়িতে করে যাওয়ার সময় আমাদের মন্দির দেখে দাঁড়াচ্ছেন। এটাই একটা বড় পাওনা। এলাকার রূপটাই পরিবর্তন হয়ে গেছে।” তাঁর কথায়, মন্দিরকে ঘিরে এলাকার পরিচিতি অনেকটাই বেড়েছে। একসময় যে জায়গাটি সাধারণ জনপদের অংশ ছিল, আজ সেখানে এই দৃষ্টিনন্দন দেবালয় মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। কালীপুজোকে ঘিরে সেই আকর্ষণ আরও বাড়ছে। (ছবি ও তথ্য – নীলাঞ্জন ব্যানার্জি)
