বর্তমান সময়ে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি যখন তরুণ প্রজন্মের কাছে উদ্বেগের বিষয়, তখন অরূপ সাহার এই সাফল্য অন্য বার্তা দেয়। অবসরপ্রাপ্ত এই শিক্ষক দেখিয়ে দিচ্ছেন, সুস্থ জীবনযাপন, নিয়মিত অনুশীলন এবং খেলাধুলার প্রতি নিষ্ঠা মানুষকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কোয়েম্বাটুর থেকে এক সোনা ও দুই ব্রোঞ্জ নিয়ে তাঁর প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বয়সকে অতিক্রম করে নিজের লক্ষ্যপূরণের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
