নদীপাড়ে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক তথা বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলেন, “সংকোশ নদীতে মাছের যে মড়ক দেখা গেছে, সেটা কোনও কাকতালীয় ঘটনা নয়। ভুটানে যেখানে বিপর্যয় ঘটেছিল এবং ড্যাম ভেঙে প্রচুর জল চারদিকে ছড়িয়ে পড়েছিল, তারই ফলস্বরূপ এই পরিস্থিতি। আমরা এখানে এসে মাছগুলোকে পুঁতে নষ্ট করে দিচ্ছি। কিন্তু তার আগেই অনেক মাছ, প্রায় কয়েক টন মাছ বিভিন্ন বাজারে চলে গিয়েছে। তাই সাধারণ মানুষের কাছে আবেদন, মাছ কেনার সময় একটু ভাল করে দেখে ও জেনে নিন কী মাছ কিনছেন এবং কোথা থেকে তা এসেছে।
