Headlines

Nadia News: রানাঘাট-কৃষ্ণনগর থেকে এক রাতে উত্তরবঙ্গ! উৎসবের মরশুমে রেলের ‘উপহার’, জেনে নিন স্পেশাল ট্রেনের সময়সূচি | পশ্চিমবঙ্গের আজকের খবর


০৩১২৫/০৩১২৬ নম্বরের এই স্পেশাল ট্রেন চালু হওয়ায় বিশেষ সুবিধা পাবেন নদিয়া জেলার যাত্রীরা। বিশেষ করে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা যাঁরা করছেন, তাঁদের কাছে এই ট্রেন পরিষেবা যথেষ্ট সুবিধাজনক হতে চলেছে।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতি শনিবার কলকাতা স্টেশন থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে ০৩১২৫ নম্বরের স্পেশাল ট্রেন। পরদিন রবিবার দুপুর ৩টে ৩০ মিনিটে ট্রেনটি পৌঁছবে নিউ কোচবিহার স্টেশনে। অন্যদিকে, ০৩১২৬ নম্বরের ফিরতি ট্রেনটি প্রতি রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউ কোচবিহার থেকে ছাড়বে।

পরদিন অর্থাৎ সোমবার সকাল ৮টা ১০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ফলে রাতের যাত্রায় উত্তরবঙ্গ পৌঁছনোর পাশাপাশি ফেরার ক্ষেত্রেও যাত্রীদের জন্য থাকছে সুবিধাজনক সময়সূচি।

এই স্পেশাল ট্রেনটি নদিয়ার যাত্রীদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, কলকাতা থেকে ছেড়ে ট্রেনটি নৈহাটি, রানাঘাট এবং কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে দাঁড়াবে। এরপর বহরমপুর কোর্ট, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, জলপাইগুড়ি রোড এবং ধুপগুড়ি স্টেশন হয়ে পৌঁছবে নিউ কোচবিহারে।

নভেম্বর মাসে কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ। অন্যদিকে, নিউ কোচবিহার থেকে ফিরতি ট্রেন ছাড়বে ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর।

উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রীর চাপ সামলানোর পাশাপাশি কলকাতা, নদিয়া ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ আরও সুবিধাজনক করতেই পূর্ব রেলের এই উদ্যোগ। বিশেষ করে রানাঘাট ও কৃষ্ণনগরের যাত্রীরা সরাসরি এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *