Last Updated:
Kasba Mystery Death: কসবায় অডি গাড়ির ভিতর থেকে উদ্ধার দেহ, রহস্য ঘনীভূত।
কলকাতা: কসবায় একটি চার চাকার গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কসবা জিএসটি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি অডি A4 গাড়ি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, গাড়িটির ড্রাইভিং সিট থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে ওই গাড়ির ভিতরে দেহ এল, মৃত ব্যক্তির পরিচয়ই বা কী, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধারের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
[এটি একটি ব্রেকিং নিউজ৷ এ বিষয়ে প্রয়োজনীয় ও অতিরিক্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে আপডেট করা হবে শীঘ্রই৷ খবরটি সামগ্রিক ভাবে জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন]

