Headlines

Arrest: বাইরে থেকে মনে হবে চালের বস্তা, ভিতরে লুকিয়ে ভয়ঙ্কর জিনিস! কলকাতায় পুলিশের জালে মুর্শিদাবাদের তিন | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

STF সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা। বাকি দু’জন ওড়িশার বাসিন্দা। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় এবং কাদের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

পুলিশের জালে মুর্শিদাবাদের তিন (AI Generated image)
পুলিশের জালে মুর্শিদাবাদের তিন (AI Generated image)

কলকাতা: চালের বস্তার আড়ালে মাদক পাচারের অভিনব কৌশল! ভিনরাজ্য থেকে কলকাতায় এসে বাস থেকে নামতেই STF-এর জালে ধরা পড়ল তিন যুবক। কলকাতা পুলিশের STF-এর গোয়েন্দারা তাঁদের গ্রেফতার করেছেন।

পুলিশের চোখে ধুলো দিতে মাদক পাচারের জন্য অভিনব কৌশল নিয়েছিল অভিযুক্তরা। বাইরে থেকে দেখলে মনে হবে, চালের বস্তা। কিন্তু সেই বস্তার ভিতরেই লুকিয়ে রাখা হয়েছিল গাঁজা। বস্তা খুলে বালি-সিমেন্টের ঢালাই ভাঙতেই সামনে আসে অ্যালুমিনিয়ামের প্লেটে মোড়া এবং তার দিয়ে বাঁধা একটি বিশেষ ট্যাঙ্কার। সেটি খুলতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। STF-এর গোয়েন্দারা বিপুল পরিমাণ গাঁজা-সহ তিন যুবককে হাতেনাতে পাকড়াও করেন।

STF সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা। বাকি দু’জন ওড়িশার বাসিন্দা। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় এবং কাদের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

তল্লাশি চালিয়ে ওই তিন জনের হেফাজত থেকে মোট ১৪.৫৫৯ কেজি গাঁজা উদ্ধার হয়। আইনি প্রক্রিয়া মেনে ও ভিডিয়োগ্রাফি করে ওই মাদক বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর পরেই গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের সাব-ইনস্পেক্টরর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ময়দান থানায় এনডিপিএস আইনের ২০(বি)(২)(বি) এবং ২৯ ধারায় মামলা (মামলা নম্বর ১২৯) রুজু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *