সামনেই শীত। এবার শীতকালীন পেয়াঁজ চাষ শুরু কৃষকদের। মুর্শিদাবাদ জেলায় নওদা, হরিহরপাড়া, বেলডাঙা সহ একাধিক ব্লকে পেঁয়াজ চাষ হয়। জেলায় প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে সুখসাগর প্রজাতির পেঁয়াজ চাষ হয়। তাই শীতের আগে পিয়াজ চাষ শুরু হরিহরপাড়ায়। অনেক সময় দেখা যায় কোন মন্দির হোক বা প্রতিষ্ঠান উদ্বোধন হয় বেলুন দিয়ে সাজিয়ে ফিতে কেটে।কিন্তু জমিতে চাষ করার আগেই ফিতে কেটে চাষের উদ্বোধন। এ এক অভিনব উদ্যোগ মুর্শিদাবাদে। বেলুনে সাজানো জমি, ফিতে কেটে পেঁয়াজ চাষের সূচনা। হরিহরপাড়াতে ২০ জন শ্রমিককে নতুন গামছা ও মিষ্টি দিয়ে বরণ করে অভিনব উদ্যোগ কৃষক রিপনের। চাষের জমিতে বেলুনের সাজ, ফিতা কেটে পেঁয়াজ চাষের শুভ সূচনা। শুধু চাষের শুরু নয়, মাঠের শ্রমিকদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিলেন এক কৃষক। ব্যতিক্রমী এই উদ্যোগের সাক্ষী থাকল মুর্শিদাবাদের হরিহরপাড়ার কাঞ্চননগর। কৃষক রিপন মণ্ডলের উদ্যোগে বেলুন দিয়ে সাজানো হয় পেঁয়াজ চাষের জমি। এরপর চাষের কাজ শুরুর আগে মাঠে কর্মরত ২০ জন শ্রমিকের হাতে তুলে দেওয়া হয় নতুন গামছা। তাঁদের মিষ্টিমুখ করিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পেঁয়াজ চাষ।