Headlines

Kali Puja 2026: শতবর্ষে পা দিল জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি, রাতভর কী কী বিশেষ আয়োজন? জানুন | Kali Puja 2026 Centenary Special AllNight Rituals Grand Celebrations At Jalpaiguri Jogamaya Kali Bari | জলপাইগুড়ি


Last Updated:

Kali Puja 2026: শতবর্ষে পা দিল জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি! কালীপুজোর রাতে কী কী বিশেষ আয়োজন থাকছে, তা জেনে নিন।

+

জলপাইগুড়ির

জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: আর মাত্র একটা দিন, তারপরেই আবারও বাঙালি মেতে উঠবে আলোর উৎসব পালনে! শতবর্ষে এবছর জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়ি। চলছে জোরকদমে প্রস্তুতি, সেজে উঠছে মন্দির চত্বর। জলপাইগুড়ি শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মস্থান যোগমায়া কালীবাড়ি এ বছর শতবর্ষে পদার্পণ করতে চলেছে। ১০০ বছরের এই বিশেষ মুহূর্তকে উদযাপনে মন্দির চত্বরে এখন সাজোসাজো রব।

কালীপুজো ও শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আলোকসজ্জা থেকে শুরু করে নানা সংস্কারকাজে ইতিমধ্যেই নতুন রূপ পেয়েছে মন্দির প্রাঙ্গণ। জলপাইগুড়ির টেম্পল স্ট্রিট ও প্রণবানন্দ সরণি সংলগ্ন মন্দির এলাকাটি এখন থেকেই উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে। শতবর্ষ উদযাপনের সূচনা হিসেবে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি পুজো উপলক্ষে টানা কয়েক দিন ধরে মন্দির প্রাঙ্গণে চলবে বিশেষ ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *