ভিটামিন বি ১২-র Reference Daily Intake (RDI) হল ২.৪ মাইক্রোগ্রাম। পরিসংখ্যান বলছে, ভারতের প্রায় ৪৭ শতাংশ মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছেন। ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে শুধু ভুলে যাওয়াই নয়, রক্তে আরবিসি-ও কমে যায়। অক্সিজেন সরবরাহ কমে গেলে তার প্রভাব পড়বে স্নায়ুতন্ত্রেও। ফলে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঝিঁ ঝিঁ ধরা, হাত পা অসাড় হয়ে যাওয়া, ঝিমুনির মতো নানা সমস্যা দেখা দেয়।
