Headlines

Street Food: উনুনে মাটির তাওয়া, হাতের জাদুতে ‘হিট’! আধুনিক রেস্তোরাঁকে গোল দিচ্ছে মালদার কলাই রুটি, দাম কত? | Street Food Beating Modern Restaurants Women Achieve Self-Reliance By Selling Traditional Kalai Roti | মালদহ


Last Updated:

Street Food: আধুনিক রেস্তোরাঁকে পিছনে ফেলে মালদা আদালত চত্বরে কাঠের উনুনে কলাই রুটি বিক্রি করে স্বনির্ভরতার আলো ছড়াচ্ছেন মহিলারা। এই সুস্বাদু ঐতিহ্যবাহী রুটির দাম কত? জেনে নিন।

+

মালদা

মালদা জেলা আদালত চত্বরের রাস্তার ধারে কাঠের উনুনে মাটির তাওয়া গরম করে হাতে তৈরি ঐতিহ্যবাহী কলাই ও চালের রুটি তৈরি করছেন মহিলারা

মালদা, জিএম মোমিন: আধুনিক ঝাঁ চকচকে হোটেল-রেস্তোরাঁর খাবার যুগেও কদর কমেনি গ্রাম বাংলার এই খাবারের। শহরের বিভিন্ন রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকানকে টেক্কা দিয়ে কাঠের উনুনে উত্তপ্ত মাটির তাওয়াতে হাত দিয়ে হচ্ছে কলাই রুটি। আর এই কলাই রুটি বিক্রি করেই স্বনির্ভরতার পথ বেছে নিয়েছেন মালদার একাধিক মহিলারা। প্রতিদিন মালদা জেলা আদালত চত্বর এলাকায় প্রায় ৭ জন মহিলা বিক্রি করেন কলাই রুটি। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে কেনাবেচা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতের তৈরি এই খাবার খেতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দুই রকমের রুটি তৈরি করে বিক্রি করছেন তাঁরা। কলাই-চাল দিয়ে তৈরি রুটি এবং শুধু কলাইয়ের রুটির বিক্রি করছেন তাঁরা। ব্যাপক চাহিদা রয়েছে তাঁদের এই হাতের তৈরি রুটির। কলাই চাল মিশ্রিত রুটির দাম ২০ টাকা এবং শুধু কলাইয়ের রুটি ৪০ টাকা করে বিক্রি করেন। এক মহিলা রুটি বিক্রেতা সনেকা মণ্ডল জানান, প্রায় ২৭ বছর ধরে এখানে রুটি বিক্রি করছেন তিনি। প্রথমদিকে দুই টাকার একটি রুটি বিক্রি করতেন। বর্তমানে সময়ের সঙ্গে বাজার মূল্য বাড়ায় দাম বেড়েছে। প্রতিদিন সকালে এসে দোকান সাজিয়ে বসেন রাস্তার ধারে। বর্তমানে বয়স হলেও নিজেদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে এবং স্বনির্ভরতার জন্য রুটি বিক্রির কাজ করছেন। সংসার চলার মতো টাকা উপার্জন হয়ে যায় বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *