Headlines

Bardhaman News: ফের গলসীতে BMW নিয়ে হইচই! এবার ২ কোটির গাড়িতে চড়ে বসলেন খোদ বিধায়ক, কী হচ্ছে বর্ধমানে? bardhaman man bought 2 crore bmw for son now Galsi MLA Raju Patra spotted samsuddin midyas car | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

Bardhaman News: বর্ধমানের গলসিতে ফের চর্চায় বিলাসবহুল BMW! এবার প্রায় ২ কোটির গাড়িতে চড়ে বসলেন খোদ গলসীর বিধায়ক রাজু পাত্র৷ বর্ধমানে বিলাসবহুল গাড়ি নিয়ে হইচই৷

News18
News18

পূর্ব বর্ধমান: বর্ধমানে ফের বিএমডবলু নিয়ে হইচই! এ বার বিএমডবলু চড়লেন গলসির বিধায়ক রাজু পাত্র। এমনিতে তাঁকে ‘বুলডোজার বাবা’ হিসেবেই লোকে চেনে। ভোটের আগে মনোনয়ন পত্র দাখিলের সময় তিনি বর্ধমান গিয়েছিলেন বুলডোজার নিয়ে। সেই থেকেই তাঁর এই নাম। সেই ‘বুলডোজার বাবা’ এবার চড়লেন বর্ধমানের সামসুদ্দিন মিদ্যার সদ্য কেনা BMW৷

ক্লাস নাইনের পড়ুয়া তালহা ভাল রেজাল্ট করায়

তাকে বিলাসবহুল অত্যাধুনিক প্রায় আড়াই কোটির বিএমডব্লিউ কিনে দিয়েছেন পূর্ব বর্ধমানের গলসির পারাজের ব্যবসায়ী শামসুদ্দিন মিদ্যা। বাড়িতে পর পর দাঁড়িয়ে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার, হুন্ডাই আলকাজার-সহ এগারোটি বিলাসবহুল অত্যাধুনিক গাড়ি। তার সঙ্গে যোগ হয়েছে প্রায় আড়াই কোটির বিএমডব্লিউ-র লেটেস্ট মডেল।

সেই খবরে হই চই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। এবার বিএমডবলু-তে দেখা গেল গলসির বিধায়ক রাজু পাত্রকে। তিনি কোথায় পেলেন এই গাড়ি?

মুম্বই থেকে নিয়ে আসা শামসুদ্দিনের বিএমডব্লিউ এম ফোর কমপিটিশনেই এদিন উঠে বসেন গলসির বিধায়ক রাজু পাত্র। তিনি বলেন, কলকাতায় অনেক বিএমডব্লিউ রয়েছে। আমাদের পূর্ব বর্ধমানের গলসিও যে তার সঙ্গে পাল্লা দিচ্ছে এটা ভেবেই খুব গর্ব হচ্ছে। সংবাদ মাধ্যমের সৌজন্যে শামসুদ্দিন মিদ্যার এই বিএমডব্লিউ-র কথা সবাই জেনে গিয়েছেন। সেই গাড়ি দেখতে আমিও এলাম। উনি আমাকে গাড়িতে চাপিয়ে ঘোরালেন।

এলাকার বাসিন্দারা বলছেন, কয়েক বছরের মধ্যে বিশাল সম্পত্তি করে তাক লাগিয়ে দিয়েছেন শামসুদ্দিন মিদ্যা। প্রথমে ধান কেনাবেচা করতেন। তার পর চাল রপ্তানির ব্যবসা শুরু করেন। তিনটি রাইস মিলও কিনেছেন বলে শুনেছি। দামি গাড়ি কেনা তাঁর শখ। বাড়ির সামনে গাড়িগুলি রাখা থাকে। এখন বিএমডব্লিউ-ও দেখছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *