Headlines

Bhai Phonta 2026: ১০ না ১১ নভেম্বর, কবে ভাইফোঁটা? জানুন শুভ সময় Bhai Phonta 2026: November 10 or 11? Date and Auspicious Timing | লেটেস্ট জ্যোতিষকাহনের খবর


‘ভাইয়ের কপালে ফোঁটা, যমের দুয়ারে কাঁটা’—এই চিরাচরিত প্রথা মেনেই প্রতি বছর ভাইফোঁটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভাই-বোনেরা। এই দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক মঙ্গলকামনারও প্রতীক। তবে ২০২৬ সালে ভাইফোঁটার তারিখ নিয়ে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। কেউ মনে করছেন ১০ নভেম্বর ফোঁটা দেওয়া উচিত, আবার কেউ বলছেন ১১ নভেম্বরই হল উপযুক্ত দিন। তাহলে পঞ্জিকা অনুযায়ী কবে পালিত হবে ভাইফোঁটা?হিন্দু শাস্ত্রীয় প্রথা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। ২০২৬ সালে এই দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর, মঙ্গলবার দুপুর ১২টা ৩৭ মিনিটে। তিথি শেষ হবে পরের দিন, অর্থাৎ ১১ নভেম্বর, বুধবার দুপুর ২টো ১১ মিনিটে। তিথি দু’দিন ধরে বিস্তৃত হওয়ার কারণেই উৎসবের দিন নিয়ে তৈরি হয়েছে এই বিভ্রান্তি।

তবে পঞ্জিকার উল্লেখিত সময় অনুযায়ী, ২০২৬ সালে ভাইফোঁটা পালনের উপযুক্ত দিন হিসেবে ১১ নভেম্বর, বুধবারকেই ধরা হচ্ছে। ওই দিন দুপুর পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকায় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য এই দিনটিই বেছে নিতে পারেন ভাই-বোনেরা।

ভাইয়ের কপালে ফোঁটা, যমের দুয়ারে কাঁটা’—এই চিরাচরিত প্রথা মেনেই প্রতি বছর ভাইফোঁটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক মঙ্গলকামনারও প্রতীক। তবে ২০২৬ সালে ভাইফোঁটার তারিখ নিয়ে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। কেউ মনে করছেন ১০ নভেম্বর ফোঁটা দেওয়া উচিত, আবার কেউ বলছেন ১১ নভেম্বরই হল উপযুক্ত দিন। তাহলে পঞ্জিকা অনুযায়ী কবে পালিত হবে ভাইফোঁটা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *