তিনি হোটেলে প্রায় চার ঘণ্টা সময় কাটিয়েছেন। এই সময়ে তিনি আরাম করে স্নান করেছেন, নিজের পছন্দের খাবার খেয়েছেন, বই পড়েছেন এবং টেলিভিশন দেখেছেন। সবচেয়ে ভালো ব্যাপার , কেউ তাঁকে বিরক্ত করেনি বা কোনও কাজ করতে বলেনি। এই সংক্ষিপ্ত বিরতির জন্য তিনি ১০০ ইউয়ানের কিছু বেশি খরচ করেছেন—যা ভারতীয় মুদ্রায় ১,০০০ টাকার চেয়ে সামান্য বেশি। ওই মহিলার কথা অনুসারে, এই খরচের জন্য তাঁর কোনও আক্ষেপ ছিল না। তাঁর মনে হচ্ছিল, যেন তিনি নিজের সঙ্গেই ডেটে গিয়েছেন। তাঁর পোস্টে প্রায় ২০ হাজার লাইক পড়েছিল এবং অন্য মহিলারাও তাঁদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
