Headlines

Actress Death: ২১ বছরেই সব শেষ! মর্মান্তিক মৃত্যু তরুণ অভিনেত্রীর, বাড়ি থেকে উদ্ধার নিথর দেহ Young actress passed away in Alwal | লেটেস্ট বিনোদনের খবর


Last Updated:

Actress Death: বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ ২১ বছর বয়সি এক উঠতি অভিনেত্রীকে তার বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মর্মান্তিক মৃত্যু তরুণ অভিনেত্রীর
মর্মান্তিক মৃত্যু তরুণ অভিনেত্রীর

হায়দরাবাদ: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ মাত্র ২১ বছরে চলে গেলেন অভিনেত্রী৷ সিনেমার শুটিংয়ে যোগ দেওয়ার ব্যাপারে কাকার প্রবল আপত্তির কারণে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিনেত্রী মধুলিকা চলচ্চিত্রে কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে হায়দ্রাবাদে গিয়েছিলেন। সূত্রের খবর, তার বাবা অল্প বয়সে মারা যান। মধুলিকা নিয়মিত সিনেমার শুটিংয়েও যেতেন। কিন্তু তাঁর মামা তাকে শুটিংয়ে যেতে বারণ করেছিলেন এবং প্রচন্ড বকা দিয়েছিলেন, তারপরই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবাতে খবর দেন। চিকিৎসাকর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গোবর্ধন জানান, মধুলিকা তার মোবাইল ফোনে প্রচুর সময় কাটাতেন এবং পরিবারের সদস্যরা প্রায়ই তাকে বাড়ির কাজকর্মে মনোযোগ দিতে বলতেন। তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল এবং তিনি রোজ শুটিংয়ে যেতেন। বুধবার তিনি গোবর্ধনকে জানান যে তিনি শুটিংয়ে যেতে চান। গোবর্ধন তাকে যেতে বারণ করে কাজে চলে যান। বিকেলে পরিবারের লোকজন গোবর্ধনকে জানান যে মধুলিকা তার শোওয়ার ঘরের দরজা খুলছে না। তারপর দরজা ভাঙতেই পরিবার তাকে মৃত অবস্থায় পায়। অভিযোগকারী সন্দেহ, মতবিরোধের কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেনতিনি, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন৷ ইতিমধ্যেই পুলিশ বিএনএসএস-এর ১৯৪ ধারায় একটি মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *