Headlines

Dadagiri: দাদাগিরির মঞ্চে বাঁকুড়ের ২ বিস্ময় বালক! মঞ্চ মাতাবে তুলির টান-সুরের জাদু! চিনে নিন খুদেদের | Bangla News Wonder Boys From Bankura On Dadagiri Stage Comic Artist Shivam And Singer Souranil Set To Amaze Viewers | লেটেস্ট বিনোদনের খবর


Last Updated:

Bangla News: ‘দাদাগিরি’-র মঞ্চে দেবের সামনে বাঁকুড়ার দুই বিস্ময় বালক! কমিকস শিল্পী শিবম ও গায়ক সৌরনীলের তাক লাগানো প্রতিভা সম্পর্কে জানুন।

+

দাদাগিরি

দাদাগিরি বাঁকুড়ার দুই বালক

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: তারকা অভিনেতা দেবের পরিচালনায় জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চে এবার বাঁকুড়ার দুই খুদে পড়ুয়া। তাঁদের মধ্যে একজনের গানের গলা মুগ্ধ করবে দর্শকদের, আর অন্যজনের প্রতিভা জানলে সত্যিই অবাক হবেন। কারণ, সে শুধু ছবি আঁকতেই ভালবাসে না, নিজের কল্পনাশক্তি দিয়ে তৈরি করে ফেলতে পারে আস্ত একটা কমিকস! বাঁকুড়া জেলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শিবম মণ্ডল ছোট থেকেই কমিকসের ভক্ত। ডোরেমন আর শিনচ্যানের মতো জনপ্রিয় জাপানি অ্যানিমেশন চরিত্রগুলিই তার অনুপ্রেরণা। অবসর সময়ে এই চরিত্রদের নিয়ে নিজের ভাবনায় নতুন গল্প তৈরি করে সে। ছয়টি ফ্রেমে সাজিয়ে ফেলে সম্পূর্ণ একটি কমিকস। গল্পের দৃশ্য, চরিত্রের অভিব্যক্তি, সংলাপ—সবকিছুই থাকে তার নিজের কল্পনায়।

শিবমের প্রতিভা অবশ্য শুধু কমিকস তৈরিতে সীমাবদ্ধ নয়। আঁকার শিক্ষক মহাদেব মুখার্জির অবিকল পোর্ট্রেট এঁকে তাক লাগিয়ে দিয়েছে সে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের প্রতিকৃতিও অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে এই খুদে শিল্পী। মুখের অভিব্যক্তি থেকে শুরু করে আলো-ছায়ার ব্যবহার, সবেতেই রয়েছে তার দক্ষতার ছাপ। এমনকী জল সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়েও নিজস্ব ভাবনায় তৈরি করেছে এক প্যানেলের কমিকস। অর্থাৎ বিনোদনের পাশাপাশি ছবির মাধ্যমে সামাজিক বার্তা দিতেও আগ্রহী সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *