আমরা যখনই নিজের পুরনো স্মার্টফোন অন্য কারও কাছে বিক্রি করি কিংবা এক্সচেঞ্জের মাধ্যমে নতুন ফোন কিনি, তখন সবার প্রথমে ফোনটি ফ্যাক্টরি রিসেট করে নিই। অনেকেরই ধারণা, ফোন রিসেট করার পর সমস্ত ব্যক্তিগত ছবি, ভিডিয়ো এবং ব্যক্তিগত চ্যাট চিরতরে মুছে যায়। কিন্তু যদি জানতে পারেন, ফ্যাক্টরি রিসেট করার পরেও কেউ আপনার পুরনো ফোন থেকে ব্যক্তিগত ছবি সহজেই উদ্ধার করতে পারে, তা হলে নিশ্চয়ই আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে!

