ধন শব্দের অর্থ সম্পত্তি বা ঐশ্বর্য। অন্যদিকে, ‘তেরস’ শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। অর্থাৎ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত উৎসবই হল ধনতেরস বা ধনত্রয়োদশী। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথি সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদ ও আরোগ্যের দেবতা ধন্বন্তরীর সঙ্গে সম্পর্কিত। চলতি বছর ৬ নভেম্বর, শুক্রবার পালিত হবে ধনতেরস। ধনতেরসের দিন দেবী লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরীর পুজো করার বিশেষ প্রচলন রয়েছে। পাশাপাশি এই শুভ তিথিতে সোনা, রুপো, বাসনপত্র-সহ বিভিন্ন সামগ্রী কেনাকাটা করেন অনেকে। প্রচলিত বিশ্বাস, ধনতেরসে নতুন জিনিস কেনা ঘরে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে। তবে জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে কয়েকটি জিনিস কেনা এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয়, শুভ তিথিতে এই সামগ্রীগুলি কিনলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেখে নিন, ধনতেরসের দিন কোন চারটি জিনিস কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

