Headlines

Suvendu Adhikari: মিছিল শেষ করেই হঠাৎ গাড়ি ঘোরালেন শুভেন্দু! জানিয়ে দিলেন, ‘আমি শিলিগুড়ি এখন ছাড়ছি না,’ অভিযোগ পেয়েই দ্রুত গেলেন কর্পোরেশনে | শিলিগুড়ি খবর


Last Updated:

Suvendu Adhikari: এছাড়াও, রেলের জমি নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে উত্তরকন্যায় আলাদা বৈঠক ডাকা হবে। সেখানে শিলিগুড়ি পুরনিগম, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং রেল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

কী বললেন শুভেন্দু অধিকারী
কী বললেন শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি: ‘আগের সরকার শিলিগুড়ি শহরকে শেষ করে দিয়েছে’, পুরসভায় বৈঠক শেষে বললেন মুখ্যমন্ত্রী! এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী পা রাখলেন শিলিগুড়ি পুরসভায়, পুরভোটের আগে বাজিমাত শুভেন্দু অধিকারীর৷ এদিন শিলিগুড়ি পুরসভায় বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি ক্ষোভপ্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, আগের সরকার পুরনিগমের যে পরিস্থিতি করে রেখে গিয়েছে, তা ঠিক করতে সময় লাগবে। কর্পোরেশনে যাওয়ার আগে শুভেন্দু বলেন, ‘‘কলকাতা, হাওড়া সাফ করব। তারপর শিলিগুড়িতে ঢুকে পড়ব। আমি কর্পোরেশন যাচ্ছি। গাড়ি ঘোরাচ্ছি। কেন পরিষেবা পাচ্ছে না মানুষ। আমি শিলিগুড়ি এখন ছাড়ছি না। প্রশাসককে জিজ্ঞাসা করব৷’’

কলকাতা, হাওড়ার পর শিলিগুড়ি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। শুধু রাজ্যের নয়, দেশের কাছেও এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। অথচ শহরের উন্নয়ন নিয়ে যে ধরনের পরিকল্পনা ও কাজ হওয়া উচিত ছিল, তা হয়নি। শহরটি বর্তমানে সম্পূর্ণ কংক্রিটের বেড়াজালে আটকে গিয়েছে। নতুন করে বাড়ি তৈরির মতো জায়গাও কার্যত নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, শহরকে আবর্জনামুক্ত করা, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, রাস্তা সংস্কার এবং শহরের বিভিন্ন ইলেকট্রিক পোস্টের সমস্যা সমাধানই আপাতত অগ্রাধিকার পাবে।

পুরনিগমের ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। কর্মীদের বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা সময়মতো দেওয়ার পাশাপাশি তাঁদের অতীতের সমস্ত তথ্য যাচাই করা হবে বলে জানান তিনি। আগের সরকারের আমলে রাজনৈতিক কাজে যুক্ত থাকা বা পার্টি অফিস ও জনপ্রতিনিধিদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে, এমন কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কর্মীদের কাজের ধরন ও আচরণে পরিবর্তন আনার বার্তা দিয়ে তিনি স্পষ্ট করেন, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে শিলিগুড়ি শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছটপুজোর আগে ঘাটে যাওয়ার রাস্তাগুলির নির্মাণ ও সংস্কারের কাজ শেষ করার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। নতুন পুর কমিশনারের নেতৃত্বে বিধায়ক ও সাংসদদের সহযোগিতায় উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

সহ প্রতিবেদকঃ পার্থপ্রতিম সরকার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *