সপ্তাহান্তের আবহাওয়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৈচিত্রপূর্ণ থাকতে পারে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।
