পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশে ২৩টা নাগাদ ছাড়বে ০৩১৬১ নম্বর EMU স্পেশাল। ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশে ২৩টা ৫৫ মিনিটে ছাড়বে ০৩১৬২ নম্বর ট্রেন। শিয়ালদহ থেকে বারাসতগামী ০৩১৬৩ নম্বর স্পেশাল ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। বারাসত থেকে শিয়ালদহগামী ০৩১৬৪ নম্বর ট্রেন ছাড়বে রাত ১টা ১০ মিনিটে।
বারাসত থেকে বনগাঁর উদ্দেশে ০৩১৬৫ নম্বর স্পেশাল ছাড়বে রাত ১টা ৫০ মিনিটে। বনগাঁ থেকে বারাসতগামী ০৩১৬৬ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টায়। বারাসত-হাসনাবাদ শাখায় ০৩১৬৭ নম্বর স্পেশাল রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছাড়বে। হাসনাবাদ থেকে বারাসতের উদ্দেশে ০৩১৬৮ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে।
এছাড়াও শিয়ালদহ থেকে রানাঘাটগামী ০৩১৬৯ নম্বর স্পেশাল রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে। রানাঘাট থেকে শিয়ালদহের উদ্দেশে ০৩১৭০ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। বারুইপুর থেকে শিয়ালদহগামী ০৩১৭১ নম্বর স্পেশাল রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ থেকে বারুইপুরগামী ০৩১৭২ নম্বর ট্রেন ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে।
অন্যদিকে, ৮ নভেম্বর রবিবার শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। ওই দিন দুপুর ২টো পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন রবিবারের সময়সূচি অনুযায়ী চলবে। দুপুর ২টোর পর থেকে উৎসস্থল থেকে ছাড়া সমস্ত লোকাল ট্রেন চলবে কর্মদিবসের সময়সূচি মেনে। সেই সঙ্গে পথে সমস্ত স্টেশন, হল্ট ও ফ্ল্যাগ স্টেশনে ট্রেন থামবে।
তবে AC EMU লোকাল ট্রেনগুলি ওই দিন রবিবারের সময়সূচি মেনেই চলবে। শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-শিয়ালদহ, শিয়ালদহ-কৃষ্ণনগর ও কৃষ্ণনগর-শিয়ালদহ রুটে নির্দিষ্ট চারটি AC EMU পরিষেবাই চালানো হবে। উৎসবের সময় যাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং যাতায়াত আরও স্বচ্ছন্দ করতেই এই সিদ্ধান্ত পূর্ব রেলের।
ট্রেন নম্বর রুট ছাড়ার সময় পৌঁছনোর সময়
০৩১৬১ শিয়ালদহ–ডানকুনি ২৩:০০ ২৩:৪২
০৩১৬২ ডানকুনি–শিয়ালদহ ২৩:৫৫ ০০:৩৭
০৩১৬৩ শিয়ালদহ–বারাসত ০০:৫০ ০১:৩৫
০৩১৬৪ বারাসত–শিয়ালদহ ০১:১০ ০১:৫৫
০৩১৬৫ বারাসত–বনগাঁ ০১:৫০ ০৩:০০
০৩১৬৬ বনগাঁ–বারাসত ২৩:০০ ০০:১০
০৩১৬৭ বারাসত–হাসনাবাদ ০১:১০ ০২:৩৬
০৩১৬৮ হাসনাবাদ–বারাসত ২৩:৩০ ০০:৫৬
০৩১৬৯ শিয়ালদহ–রানাঘাট ০০:৪০ ০২:৩০
০৩১৭০ রানাঘাট–শিয়ালদহ ২৩:৪০
