প্রথমে চাল ফুটিয়ে নিন ৯০ শতাংশ৷ জল ঝরিয়ে, ছেঁকে ভাল ছড়িয়ে মেলে দিন ফ্যানের হাওয়ায়৷ ঝিরি ঝিরি করে কুটুন গাজর, বিনস৷ আলাদা করে মিশিয়ে নিন থেঁতো করা গোলমরিচ, গরমমশলা, নুন, চিনি৷ কড়াই গরম করে একসঙ্গে দিন সাদা তেল, ঘি৷ তাতে একে একে দিন তেজপাতা, গোটা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাজুবাদাম৷ ১ মিনিট ভাজুন৷ তার পর দিন গাজর, বিনস৷ সবকিছু ২ মিনিট বেশি আঁচে ভাজুন৷ তাহলে রং ও মুচমুচে ভাব-দুই-ই বজায় থাকবে৷ (AI Image)
