Headlines

Suvendu Adhikari Mohan Bhagwat Meeting: আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ, আজ সন্ধ্যায় বর্ধমান যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু | পূর্ব বর্ধমান


আজ সকালেই রাজ্যে এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। আগামী তিন দিন বর্ধমানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর৷

আজও দিনভর সঙ্ঘের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মকর্তাদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। সেই কর্মসূচির মধ্যেই আজ সন্ধ্যায় সঙ্ঘপ্রধানের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি বর্ধমান সফরে গিয়ে আরএসএস কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় সঙ্ঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে ফের বর্ধমান যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমানের আরএসএস কার্যালয়ে সঙ্ঘপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মালদা থেকে ফেরার পথেই মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সূত্রের খবর৷

আজ সকালেই রাজ্যে এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। আগামী তিন দিন বর্ধমানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর৷

আজও দিনভর সঙ্ঘের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মকর্তাদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। সেই কর্মসূচির মধ্যেই আজ সন্ধ্যায় সঙ্ঘপ্রধানের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি বর্ধমান সফরে গিয়ে আরএসএস কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় সঙ্ঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে ফের বর্ধমান যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

বর্ধমানে মোহন ভাগবত

বর্ধমানে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের স্বয়ংসেবকদের সঙ্গে বৈঠক করবেন সংঘপ্রধান৷ এ ছাড়াও বর্ধমানের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বিভাগের ক্ষেত্র প্রমুখদের সঙ্গেও বৈঠক করবেন তিনি৷

মূলত এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা সহ এ রাজ্যে কত শাখা বৃদ্ধি পেয়েছে, সেই সমস্ত তথ্য নেবেন মোহন ভাগবত। এ ছাড়াও, আগামী এক বছরের কার্যক্রম সম্পর্কেও নির্দেশ দিয়ে দেবেন তিনি।

বর্ধমান শহরের উল্লাসে আরএসএস কার্যকর্তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর যাবেন বর্ধমান মডেল স্কুলে। সেখানে আরএসএস কার্যকর্তাদের কর্মসূচিতে যোগ দেবেন ভাগবত।

এরপর সন্ধ্যায় ফের বর্ধমানে আরএসএস কার্যকর্তাদের স্থানীয়ভাবে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরদিন অর্থাৎ শুক্রবার সকালে থাকছে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। সেখান থেকে আরএসএস-এর নতুন কার্যালয়ে যাবেন ভাগবত। দিনভর সেখানে বিভিন্ন বিষয়ে বৈঠক রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *