Headlines

Earn Money: farmer is earning huge money cultiving flower ফসলি জমিতে ধান, গম কিংবা সবজি নয়, চাষ হচ্ছে বিদেশি প্রজাতির বাহারি গাঁদা ফুল। বিকল্প চাষাবাদে নজর কেড়ে নিয়েছেন মালদার এক কৃষক। আফ্রিকান মেরিগোল্ড প্রজাতির গাঁদা ফুল চাষ করে সাফল্যের নজির গড়েছেন তিনি। নিজের জমি না থাকলেও চাষের প্রতি আগ্রহে কোনও খামতি নেই। লিজে জমি নিয়ে সেখানেই সারা বছর ধরে চলছে ফুল চাষ। তাঁর এই উদ্যোগ জেলার অন্যান্য কৃষকদের কাছেও বিকল্প চাষের নতুন দিশা দেখাচ্ছে। মালদার ইংরেজবাজার ব্লকের দামোদপুর গ্রামের বাসিন্দা পবন বন্দ্যোপাধ্যায়। পেশায় কৃষক হলেও পুরোহিতের কাজও করেন তিনি। বর্তমানে তিনটি পৃথক জমিতে মোট তিন বিঘা জমি লিজ নিয়ে আফ্রিকান মেরিগোল্ড-সহ বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চাষ করছেন। পর্যায়ক্রমে ফুল উৎপাদনের ব্যবস্থা থাকায় নির্দিষ্ট সময় অন্তর বাজারে ফুল বিক্রি করতে পারছেন তিনি। পবন জানান, আগে মাশরুম চাষ করতেন। গত প্রায় সাত বছর ধরে আফ্রিকান প্রজাতির গাঁদা ফুল চাষ করছেন। তাঁর কথায়, মরশুম অনুযায়ী ফুলের দাম ওঠানামা করে। সাধারণত প্রতি কেজি ফুল ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। |

Success Story: in just three months Ritisha from a sundarbans cricket academy earns an under 19 call পাথরপ্রতিমা: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমায় বহু কিশোর-কিশোরীর খেলাধুলার ইচ্ছা থাকলেও ছিল না কোনও স্পোর্টস আ্যকাডেমি। খেলাধূলার জন্য যেতে হত কলকাতায়। তবে মাত্র ৫ মাস আগে পাথরপ্রতিমায় একটি ক্রিকেট অ্যাকাডেমি খোলে, সেখান থেকেই কম সময়ে এবার সাফল্য পেল রীতিশা সিং। প্রত্যন্ত সুন্দরবনের ছেলে-মেয়েদের কাছে একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল সোনার পাথরবাটির মত। কিন্তু সেই ধারণাকে বদলে দিয়ে সাফল্যের নতুন ইতিহাস গড়ল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা। মাত্র ১৪ বছর বয়সেই আন্ডার-১৯ বেঙ্গল স্কুল ক্রিকেটে খেলার ডাক পেল পাথরপ্রতিমার প্রতিভাবান কিশোরী রীতিশা সিং। আর তাঁর এই সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। |

Train Fire: নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে আগুন! পঞ্জাবে দাউ দাউ করে জ্বলছে ট্রেনের ৪ কামরা | লেটেস্ট দেশের খবর


Last Updated:

পঞ্জাবের পাটিয়ালায় করমভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন। রাজপুরার কাছে সরাই বানজারা এলাকায় ট্রেনের চারটি কামরায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

News18
News18

পঞ্জাব: পঞ্জাব থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে কর্মভূমি এক্সপ্রেসে আগুন৷ পঞ্জাবের পাটিয়ালা জেলার রাজপুরার কাছে ভয়াবহ আগুন লাগে ট্রেনে৷ সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, সরাই বানজারা স্টেশনের কাছে ট্রেনটির চারটি কামরায় আগুন ধরে যায়। দুপুর ১.৩০ নাগাদ এনজেপিগামী ট্রেনে আগুন লাগে বলেই সূত্রের খবর৷

অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটি। সেই সময়ই আগুন ছড়িয়ে পড়ে কামরায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, অমৃতসর-নিউ জলপাইগুড়ি রুটের ১২৫০৮ নম্বর ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন লাগে। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, ট্রেনের একাধিক কামরা থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মী ও জরুরি পরিষেবার কর্মীরা।

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে কী কারণে ট্রেনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে বলেই জানা গিয়েছে৷

[এটি একটি ব্রেকিং নিউজ৷ এ বিষয়ে প্রয়োজনীয় ও অতিরিক্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে আপডেট করা হবে শীঘ্রই৷ খবরটি সামগ্রিক ভাবে জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *