Headlines

Who is Suvo: দিঘার বৈঠক থেকে মমতার বাড়ির কালীপুজো…‘দরজা খোলা’ থাকত শুভর জন্য! ইন্দ্রনীলের হাত ধরে উত্থান, কে এই ধ্রুবজ্যোতি? | লেটেস্ট কলকাতার খবর


কে এই শুভ?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে ভোটের প্রচারে অতি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল ধ্রুবজ্যোতি বসু ওরফে ‘শুভ’কে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা বা মিছিল করেছেন তার সব জায়গাতেই হাজির থাকতেন ‘শুভ’। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সূত্রের দাবি, সভা হোক বা মিছিল তার আয়োজনে কথা বলতে হত ‘শুভ’ দা-র সঙ্গে।

কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করতেন শুভ?

কোন পথ দিয়ে মিছিল যাবে? কোন মাঠে সভা হবে? তা নির্ধারণে গুরুত্ব পেতেন ‘শুভ বাবু’। রাস্তার কোথায় মাইক বাজানো হবে, কোন গান বাজবে, কতটা সময় জুড়ে বাজবে সেটা স্থির করতেন ‘শুভ’। অনেকেই বলছেন তার সংস্থা এই সবের দায়িত্ব পেয়েছিল।

ইন্দ্রনীল সেনের হাত ধরে তিনি এতটাই শীর্ষ নেতৃত্বর “শুভ” নজরে ছিলেন যে বিজয়া বা কালীপুজো কালীঘাটের বাড়িতে ‘শুভ’ ক্লোজড জোনে যেতে পারতেন। অনেক সিনিয়র নেতাদের সেই জায়গা অবধি যাওয়ার অনুমতি থাকত না।

এছাড়া, শেষ কয়েক বছরে বিভিন্ন বড় বড় ইভেন্টে তাঁর সক্রিয়তা নিয়ে অনেকে অভিযোগ জানাতে চাইলেও, গুরুত্ব পায়নি সেই সব বিষয়। প্রসঙ্গত, দিঘার মন্দির উদ্বোধন অনুষ্ঠানের এক বৈঠকে ওই জেলার এক সিনিয়র বিধায়ক (প্রাক্তন মন্ত্রী) ঢুকতে না পারলেও, শুভর জন্য ছিল ‘দরজা খোলা’।

টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিলেন ধ্রুবজ্যোতি বোস ওরফে শুভ। ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতারির পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার। তৃণমূল আমলে দুর্গাপূজোতেও দুর্নীতির অভিযোগ ইউনেস্কোর নাম ব্যবহার করে বিপুল পরিমাণ কোটি টাকা তোলার অভিযোগ সেই সমস্ত তথ্য ইডির থেকে পেয়ে জিজ্ঞাসাবাদ ধ্রুবজ্যোতি বসুকে।

ইউনেস্কোর নাম করে যেভাবে পাস তৈরি করে টাকা তোলা হয়েছিল, রইল রেট চার্ট

প্লাটিনাম ফ্যামিলি – ২ জন প্রাপ্তবয়স্ক , ২ শিশু , ২জন সিনিয়র সিটিজেন – ৪০০০ টাকা! ৫ দিন দেখতে পাবেন নির্দিষ্ট পুজো গুলো।

প্লাটিনাম কাপল – ২ প্রাপ্তবয়স্ক ৩৫০০।

প্লাটিনাম সিঙ্গেল ১ প্রাপ্তবয়স্ক ২৫০০

গোল্ড ফ্যামিলি -৪ নাইট – ২ প্রাপ্তবয়স্ক , ২ শিশু ২জন সিনিয়র ৩৫০০

গোল্ড কপাল ২ প্রাপ্তবয়স্ক ৩০০০

গোল্ড সিঙ্গেল ১ জন প্রাপ্তবয়স্ক ২০০০

সিলভার ফ্যামিলি ৩০০০

সিলভার কাপলে ৩ দিন ২ ২৫০০

সিলভার সিঙ্গেল ১৫০০

এই গোটা জালিয়াতি প্রক্রিয়া মাস আর্ট কোম্পানির মাধ্যমেই করা হয়েছিল বলে অভিযোগ৷

কী অভিযোগ?

বুধবার (৪ নভেম্বর) টেরিটি বাজার চত্বর থেকে ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ধ্রুব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *