কোনও কিছু কেনার আগে ব্র্যান্ডের অফিসিয়াল স্টোর বা কোনও বিশ্বস্ত মার্কেটপ্লেসে জিনিসটির দাম সবসময় যাচাই করে নিন। এছাড়াও, ওয়েবসাইটের কাউন্টডাউন টাইমার এবং “মাত্র ৩টি বাকি” পপ-আপগুলো প্রায়শই নকল হয়, যা আপনাকে ভয় দেখিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে ফেলে৷ হোয়াটসঅ্যাপে ‘বিনামূল্যে উপহার’ এবং লাকি ড্র-এর প্রলোভন দেখানো বিপজ্জনক লিঙ্ক: প্রায়শই হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে অভিনন্দন বার্তা পাই, যেখানে দাবি করা হয় যে আমরা লাকি ড্র-তে একটি আইফোন, একটি সোনার মুদ্রা বা একটি বড় শপিং ভাউচার জিতেছি। বার্তাটিতে একটি লিঙ্কও থাকে, যেখানে উপহারটি দাবি করার জন্য ক্লিক করতে বলা হয়। Photo Courtesy- AI Generated (Meta)
