Last Updated:
Jalpaiguri Kali Puja Security: কালীপুজোয় নিরাপত্তায় বাড়তি সতর্কতা, ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিটিগুলিকে একগুচ্ছ নির্দেশিকা জলপাইগুড়ি পুলিশের।
জলপাইগুড়ি , সুরজিৎ দে: কালিপুজো মণ্ডপে ভিতরে ৫০ বেশি নয় এবং এই নিয়মগুলো মানতে হবে বড়ো পুজো মণ্ডপগুলিকে ! অপ্রীতিকর ঘটনা রুখতে এবার আরও কড়া নজর! কালীপুজোয় কড়া নিরাপত্তা জলপাইগুড়িতে। শহর সংলগ্ন ১৮টি বড় পুজো নিয়ে সতর্ক কোতোয়ালি থানার জারি জরুরি নির্দেশিকা। কালীপুজোয় উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই সক্রিয় পদক্ষেপ করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
আসন্ন উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে পুজো কমিটিগুলির নিয়ে একটি বিশেষ সমন্বয় বৈঠক করল কোতোয়ালি থানারতে কীভাবে পুজো করবে বা কী কী নিয়ম থাকবে। জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা মিলিয়ে এবার মোট ১৮টি বড় মাপের কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই এই মণ্ডপগুলিতে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ভিড় নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই পুলিশের প্রধান অগ্রাধিকার।
বৈঠকে পুজো উদ্যোক্তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পষ্ট নির্দেশিকা তুলে ধরা হয়েছে। পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি বাইরে থেকে কোনও বড়ো ধরণে শিল্পী বা তারকাকে আনার পরিকল্পনা থাকে, তবে সে বিষয়ে বিস্তারিত তথ্য আগেভাগেই লিখিতভাবে থানাকে জানাতে হবে। অনুষ্ঠানস্থল ও মণ্ডপ চত্বরে ভিড় সামলানোর জন্য প্রতিটি কমিটিকে পর্যাপ্ত সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের জন্য প্রশস্ত পৃথক পথের ব্যবস্থা রাখা এবং সেখানে সার্বক্ষণিক কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও অবস্থাতেই হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি না হয়। শব্দদূষণ রুখতে এবং জমায়েতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুজো ও বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বড় পুজ মণ্ডপগুলিকে সিসিটিভির অন্তর্ভুক্ত করতে হবে ৫০ জনের বেশি মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবে না। উৎসবের আনন্দ অক্ষুণ্ণ রেখে পুরো ব্যবস্থাপনা যাতে শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করা যায় তার জন্য সমস্ত পুজো কমিটিকে পুলিশ প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা বজায় রাখার নির্দেশিকা কোতোয়ালি থানার তরফে।
