Headlines

ডুয়ার্সের ‘রানিকে’ ফেরাতে অসমের জঙ্গলে বাংলার বনমন্ত্রী! কার খোঁজে জঙ্গলে ঘুরছেন মনোজ ওঁরাও? Bengals Forest Minister in the forests of Assam to bring back tigress rani | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে অসমের রাইমোনা জঙ্গলে চলে গিয়েছে তিন বছর বয়সি ‘ডুয়ার্স রানি’। বাঘিনিকে বাংলায় ফিরিয়ে আনতে অসমের জঙ্গলে পৌঁছলেন বনমন্ত্রী মনোজ ওঁরাও।

ডুয়ার্সের ‘রানিকে’ ফেরাতে অসমের জঙ্গলে বাংলার বনমন্ত্রী
ডুয়ার্সের ‘রানিকে’ ফেরাতে অসমের জঙ্গলে বাংলার বনমন্ত্রী

দার্জিলিং: পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে অসমের রাইমোনা জঙ্গলে চলে গিয়েছে তিন বছর বয়সি ‘ডুয়ার্স রানি’। এবার তাকে ফিরিয়ে আনতে অসমের জঙ্গলে হাজির হলেন বাংলার বনমন্ত্রী মনোজ ওঁরাও। বাঘিনির খোঁজে বন দফতরের আধিকারিকদের সঙ্গে জঙ্গলে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে।

সূত্রের খবর, বক্সায় ছাড়ার কয়েক সপ্তাহের মধ্যেই বাঘিনিটির গতিবিধিতে পরিবর্তন নজরে আসে বন দফতরের। পরে জানা যায়, পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে অসমের রাইমোনা জঙ্গলে পৌঁছে গিয়েছে সে। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে বন দফতরের অন্দরে উদ্বেগ তৈরি হয়। বাঘিনিটির গতিবিধির উপর নজরদারি শুরু করেন আধিকারিকরা। উত্তরবঙ্গ থেকেও বাঘ সংক্রান্ত কাজে অভিজ্ঞ কয়েক জন বনকর্তাকে অসমে পাঠানো হয়।

গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে তিন বছর বয়সি একটি রয়্যাল বেঙ্গল বাঘিনিকে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল।

কয়েক দিন বক্সার জঙ্গলে তাকে বেশ খোশমেজাজে থাকতে দেখা গিয়েছিল। তবে চলতি মাসের শেষের দিকে জানা যায়, বাঘিনি বক্সার জঙ্গল ছেড়ে অসমে চলে গিয়েছে। এই মুহূর্তে সে অসমের রাইমোনা জঙ্গলে রয়েছে। জানা গিয়েছে, রাইমোনা থেকে বক্সার দূরত্ব চার কিলোমিটার।

কীভাবে বাঘিনিকে বাংলায় ফিরিয়ে আনা যায়? ভবিষ্যতে ফের এমন ঘটনা ঘটলে কী কী পদক্ষেপ করা হবে? এই সমস্ত বিষয় নিয়ে অসম সরকারের সঙ্গে বৈঠক করেন বাংলার বনমন্ত্রী ও বন দফতরের আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *