Headlines

Train Fire: নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে আগুন! পঞ্জাবে দাউ দাউ করে জ্বলছে ট্রেনের ৪ কামরা | লেটেস্ট দেশের খবর


Last Updated:

পঞ্জাবের পাটিয়ালায় করমভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন। রাজপুরার কাছে সরাই বানজারা এলাকায় ট্রেনের চারটি কামরায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

News18
News18

পঞ্জাব: পঞ্জাব থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে কর্মভূমি এক্সপ্রেসে আগুন৷ পঞ্জাবের পাটিয়ালা জেলার রাজপুরার কাছে ভয়াবহ আগুন লাগে ট্রেনে৷ সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, সরাই বানজারা স্টেশনের কাছে ট্রেনটির চারটি কামরায় আগুন ধরে যায়। দুপুর ১.৩০ নাগাদ এনজেপিগামী ট্রেনে আগুন লাগে বলেই সূত্রের খবর৷

অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটি। সেই সময়ই আগুন ছড়িয়ে পড়ে কামরায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, অমৃতসর-নিউ জলপাইগুড়ি রুটের ১২৫০৮ নম্বর ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন লাগে। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, ট্রেনের একাধিক কামরা থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মী ও জরুরি পরিষেবার কর্মীরা।

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে কী কারণে ট্রেনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে বলেই জানা গিয়েছে৷

[এটি একটি ব্রেকিং নিউজ৷ এ বিষয়ে প্রয়োজনীয় ও অতিরিক্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে আপডেট করা হবে শীঘ্রই৷ খবরটি সামগ্রিক ভাবে জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *