Headlines

Burima Green Baji: ড্রোন হেলিকপ্টার, ককটেল তুবড়ি, কালার চেঞ্জিং ফুলঝুরি..! এবার বাজার কাঁপাতে প্রস্তুত বুড়িমার গ্রিন বাজি, কীসের কত দাম? রইল লিস্ট | Explore the historic Burima Firecrackers store in Belur, packed with shoppers buying eco-friendly green crackers | হাওড়া


Last Updated:

Burima Green Baji: হাওড়ার বেলুড়ে ঐতিহ্যবাহী ‘বুড়িমার বাজি’ নিতে তাঁর বাড়িিতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। গ্রিন বাজির হরেক ভ্যারাইটি রয়েছে তাদের কাছে। ইতিমধ্যে সরকার নির্ধারত ডেসিবেল ও লাইসেন্সপ্রাপ্ত নানা পরিবেশবান্ধব বাজির সমাহার রয়েছে।

+

বুড়িমার

বুড়িমার পরিবেশবান্ধব বাজি কিনতে ক্রেতাদের লম্বা লাইন

হাওড়া, রাকেশ মাইতি: পরিবেশবান্ধব গ্রিন বাজির আকর্ষণে জমজমাট দীপাবলির বাজার।দীপাবলি মানেই আলোর উৎসব, আর বাংলার ঘরে ঘরে আনন্দ উদযাপনের অন্যতম ভরসা হাওড়ার বেলুড়ের বিখ্যাত ‘বুড়িমার বাজি’। কালীপুজো ও দীপাবলিকে সামনে রেখে বেলুড়ের এই ঐতিহ্যবাহী বুড়িমার বাড়িতে এখন উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বুড়িমার বাজি কেনার এই ছবি বহু বছরের চেনা। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবারে বাজারে বড় চমক এনেছে গ্রিন বাজি।

কর্ণধার সুমিত দাসের সঙ্গে কথা বলে জানা যায়, দেশভাগের পর তাঁর ঠাকুরদার মা বুড়িমা গঙ্গারামপুর রিফিউজি ক্যাম্প থেকে বেলুড়ে এসে একটি ছোট্ট দোকান থেকে এই ব্যবসা শুরু করেছিলেন। সেই সময় বুড়িমার বিখ্যাত ‘চকলেট বোম’ই তাদের ব্র্যান্ডকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। শব্দবাজির ওপর নিষেধাজ্ঞা ও নিয়মকানুনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা মূলত আতসবাজি ও পরিবেশবান্ধব গ্রিন বাজির দিকে ঝুঁকে পড়েন। বর্তমানে ১২৫ ডেসিবল পর্যন্ত অনুমোদিত শব্দসীমার মধ্যে থেকে উন্নতমানের আকাশবাজি ও রঙিন তুবড়ি বাজারে আনা হয়েছে।

আরও পড়ুন: ভালবাসার টানে প্রেমিকের হাত ধরে সংসার ছেড়ে মোটরবাইকে গোয়া! ফেরার পথে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

এবারের বাজারে প্রধান আকর্ষণ হিসেবে এসেছে ড্রোন হেলিকপ্টার, বুড়িমার ককটেল তুবড়ি, ২৫ শর্ট আকাশবাজি এবং কালার চেঞ্জিং ফুলঝুরি। অরেঞ্জ ফুলজুরি অরেঞ্জ সেল এর মত বাজি। ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং সরকারি সার্টিফিকেটপ্রাপ্ত মানসম্মত বাজি বিক্রির ওপরই জোর দেওয়া হচ্ছে বলে কর্ণধার জানিয়েছেন। গ্রিন বাজির দাম স্বাভাবিক বাজির তুলনায় প্রায় ২০% বেশি। চড়কি বাজি প্যাকেট প্রতি ১০০ টাকা থেকে শুরু। তুবড়ি বাজি প্যাকেট প্রতি ১৫০ টাকা থেকে শুরু। ফুলঝুরি বাজি ভাল মানের প্রতি প্যাকেট ১০-১২ টাকা। রঙ মশাল বাজি ৬০-৭০ টাকা থেকে শুরু।

আরও পড়ুন: শতবর্ষে পা দিল জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি, রাতভর কী কী বিশেষ আয়োজন? জানুন

বেলুড়ের বুড়িমার বাজির ঐতিহ্য ও ক্রেতাদের উদ্দীপনা আজও সমানভাবে অটুট রয়েছে। প্রতি বছর জেলা ও জেলার বাইরে থেকে বহু ক্রেতা এই আলোর উৎসবে বুড়িমার বাড়িতে হাজির হন বাজি সংগ্রহ করতে। ক্রেতাদের কথায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর যখন নিজের নম্বর আসে অর্থাৎ বাজি হাতে পাওয়ার সব কষ্ট সব অপেক্ষার অবসান ঘটিয়ে মনে আলাদাই আনন্দ সঞ্চার হয়। বর্তমানে প্রায় ৪৫০ রকমের বাজি বুড়িমার বাজির তালিকা। প্রতিবছর বেশ কিছু ভ্যারাইটি ক্রেতাদের মন ভরাচ্ছে। এবার রাজ্যে পালাবদলের পর গেরুয়া ফুলজুরি গেরুয়া রং শেল এর মত বিভিন্ন রকম বাজি দারুন চাহিদা বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *