ভাইয়ের কপালে ফোঁটা, যমের দুয়ারে কাঁটা’—এই চিরাচরিত প্রথা মেনেই প্রতি বছর ভাইফোঁটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক মঙ্গলকামনারও প্রতীক। তবে ২০২৬ সালে ভাইফোঁটার তারিখ নিয়ে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। কেউ মনে করছেন ১০ নভেম্বর ফোঁটা দেওয়া উচিত, আবার কেউ বলছেন ১১ নভেম্বরই হল উপযুক্ত দিন। তাহলে পঞ্জিকা অনুযায়ী কবে পালিত হবে ভাইফোঁটা?

