Headlines

Housewife returns to maternal home during Kali Puja and makes mundomala of idol ৬৯ বছর বয়সী প্রবীণ কারিগর কাশীনাথ কংসবণিক। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিষ্ঠার সঙ্গে বাঁচিয়ে রেখেছেন পৈতৃক এই কাজ। দুর্গোৎসবের পর থেকে কালীপুজো পর্যন্ত কাজের চাপ তুঙ্গে ওঠে। শান্তিপুরের বিখ্যাত আগমেশ্বরী, বোম্বাটে কালী, খুরখুরি কালী, মহিষখাগী কিংবা মাধব কালীর মতো বহু প্রাচীন বিগ্রহের খাঁড়া, চাঁদমালা, মুণ্ডমালা, ত্রিশূল, ডুগডুগি ও শিং পালিশ এবং সাজসজ্জার জন্য নিয়ে আসা হয় তাঁদের কাছে। ইতিমধ্যে প্রায় শতাধিক সামগ্রীর কাজ জমা পড়েছে এবং পুজোর আগে পর্যন্ত এই ব্যস্ততা জারি থাকে। কাজে বাবাকে পূর্ণ সহায়তা করেন তাঁর বিবাহিত কন্যা বর্ণালী প্রামাণিক কংসবণিক। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কাজ দেখতে দেখতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি এই দক্ষতা অর্জন করেছেন। তবে প্রতিমার অলঙ্করণের মূল দায়িত্ব সামলান বর্ণালীদেবীই। বাবা কাশীনাথবাবু অ্যাসিড দিয়ে পরিষ্কার ও বব হুইলের মাধ্যমে ধাতব সামগ্রী পালিশ করার পর বর্ণালীদেবী শুদ্ধাচারে পরিষ্কার ও বব হুইলের মাধ্যমে ধাতব সামগ্রী পালিশ করার পর বর্ণালীদেবী শুদ্ধাচারে চক্ষুদান করেন৷ |

East Bengal: লাল-হলুদের যুব ব্রিগেডের নতুন ঠিকানা শান্তিপুর, মনে ধরেছে স্টেডিয়াম! কী পরিকল্পনা ইস্টবেঙ্গলের জানুন | East Bengal Youth Brigade Finds New Home at Santipur Officials Thrilled With Stadium Infrastructure | লেটেস্ট খেলার খবর


Last Updated:

East Bengal: শান্তিপুরে বসতে চলেছে লাল-হলুদের যুব ব্রিগেডের প্রি-সিজন ক্যাম্প! ইস্টবেঙ্গল কর্তারা স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করে কী পরিকল্পনা জানালেন, জানুন

+

ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ক্লাবের যুব দলের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য শান্তিপুর স্টেডিয়াম ও স্থানীয় তড়িৎ সঙ্ঘের ফুটবল মাঠ পরিদর্শনে কার্যনির্বাহী সদস্যরা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুর পুরসভার সাম্প্রতিক ফুটবল উদ্যোগের পর এবার শান্তিপুর বিধানসভার বিধায়ক স্বপন কুমার দাসের উদ্যোগে খেলার শহর শান্তিপুরে অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবের যুব দলের প্রশিক্ষণ ক্যাম্প। কলকাতার ঐতিহ্যবাহী এই প্রধান ক্লাবের প্রি-সিজন ও কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের লক্ষ্যেই শান্তিপুরের বিভিন্ন মাঠ ও পরিকাঠামো খতিয়ে দেখতে এলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা।

শান্তিপুর স্টেডিয়াম ও স্থানীয় তড়িৎ সঙ্ঘের মাঠ পরিদর্শন করেন ইস্টবেঙ্গল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বীরেন্দ্র কুমার সাহা এবং ক্লাবের কর্মকর্তা মাধাই দাস। মাঠ ও সুযোগ-সুবিধা পরিদর্শনের পর বীরেন্দ্রবাবু জানান, কলকাতায় পর্যাপ্ত মাঠের অভাব রয়েছে। শান্তিপুরের ফুটবল পরিকাঠামো এবং সুন্দর গ্যালারিযুক্ত স্টেডিয়াম তাঁদের বেশ মনে ধরেছে। মূলত অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ যুব ফুটবলারদের ক্যাম্প করার জন্য প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠের কিছু সামান্য সংস্কারের প্রয়োজন রয়েছে, যা দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে। ক্লাবের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ২৫ বছর ধরে ২ চাকায় দেশভ্রমণ! কোন লক্ষ্যে রামায়ণ হাতে উত্তর-পূর্ব ভারত অভিযানে নদিয়ার নাড়ুগোপাল? জানুন

এদিন তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়কের ক্রীড়া প্রতিনিধি প্রবীর গোমস। তিনি জানান, বিধায়ক স্বপন কুমার দাসের সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাব যাতে শান্তিপুরে দীর্ঘমেয়াদী ক্যাম্প পরিচালনা করতে পারে, তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। এর আগে পুরসভার উদ্যোগে প্রাক্তন জাতীয় খেলোয়াড়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শিবিরের পর এই নতুন পদক্ষেপ শান্তিপুরের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। যুবসমাজকে আবার খেলার মাঠে ফিরিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *