Headlines

Durga Puja 2026: ১৬ থেকে ২২ অক্টোবর কড়া নির্দেশিকা ট্রাফিকের, অমান্য করলে আইনি ব্যবস্থা! কোন কোন রাস্তায় নিয়ম ভাঙলে শাস্তি? | Purba Bardhaman traffic police issue strict vehicle restrictions on GT Road during Durga Puja to control congestion | পূর্ব বর্ধমান


Last Updated:

Durga Puja 2026: শহরে যানজট এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক নির্দেশিকা জারি করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মহাষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত শহরের প্রধান রাস্তায় নির্দিষ্ট সময়ে পণ্যবাহী যান, টোটো, মোটর ভ্যান এবং বাস চলাচলে নিষেধাজ্ঞা।

শহরে যানজট নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা পুলিশের
শহরে যানজট নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা পুলিশের

বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: দুর্গাপুজোকে কেন্দ্র করে যানজট এড়াতে এবং শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে বিশেষ নির্দেশিকা জারি করল পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। উৎসবের দিনগুলিতে শহরের প্রধান জি.টি. রোডে পণ্যবাহী যান থেকে শুরু করে টোটো ও মোটর ভ্যান চলাচলের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য টাউন সার্ভিস বাস ও দূরপাল্লার বাস চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুজোর ভিড় সামলানো, যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর, মহা মহাষষ্ঠী থেকে ২২ অক্টোবর, একাদশী পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত শহরের মধ্যে প্রধান জি.টি. রোডের উপর দিয়ে কোনও টোটো, মোটর ভ্যান ও পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। দুর্গাপুজোর সময় শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় বাড়ে। সেই পরিস্থিতিতে যানবাহনের চাপ কমিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে, ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৩টে পর্যন্ত শহরের মধ্যে প্রধান জি.টি. রোড দিয়ে কোনও টাউন সার্ভিস বাস এবং দূরপাল্লার বাস চলাচল করতে পারবে না।

আরও পড়ুন: পুজোয় মদ খেয়ে বাইক চালালেই সোজা লাইসেন্স বাতিল, নজর ফাঁকি দেওয়া খুব কঠিন! কঠোর নির্দেশিকা

অর্থাৎ, পুজোর ব্যস্ত সময়ে নির্দিষ্ট রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে যাতায়াতের পরিকল্পনা করার ক্ষেত্রে বাসযাত্রীদের বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর থাকার সময় প্রধান জি.টি. রোড দিয়ে কোনও টোটো, মোটর ভ্যান, পণ্যবাহী যান কিংবা নিষিদ্ধ সময়ে টাউন সার্ভিস ও দূরপাল্লার বাস চলাচল করলে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: প্যান্ডেল হপিং সেরে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা নেই, এই রুটে চলবে ১২টি অতিরিক্ত স্পেশাল ট্রেন

ফলে চালকদের ট্রাফিক পুলিশের নির্দেশিকা মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর দিনগুলিতে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই উৎসবের সময় শহরে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে আগেভাগে পরিকল্পনা করার পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *