Headlines

জমির কাজে ঘুষ! কুলতলীর BLRO অফিসের কর্মীকে হাতেনাতে ধরল অ্যান্টি করাপশন গ্রুপ | দক্ষিণ ২৪ পরগনা


Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষ নস্কর কুলতলী BLRO অফিসে কর্মরত। তাঁর বাড়ি কুলতলী থানার দক্ষিণ গরানকাটি এলাকায়। জমি সংক্রান্ত কাজের জন্য তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ পেয়ে এ দিন ফাঁদ পাতে অ্যান্টি করাপশন গ্রুপের সদস্যরা।

কুলতলীর BLRO অফিসের কর্মীকে হাতেনাতে ধরল অ্যান্টি করাপশন গ্রুপ (AI Generated image)
কুলতলীর BLRO অফিসের কর্মীকে হাতেনাতে ধরল অ্যান্টি করাপশন গ্রুপ (AI Generated image)

কুলতলী: ঘুষ নিতে গিয়ে অ্যান্টি করাপশন গ্রুপের হাতে হাতেনাতে ধরা পড়লেন এক সরকারি কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে। ধৃতের নাম সুভাষ নস্কর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষ নস্কর কুলতলী BLRO অফিসে কর্মরত। তাঁর বাড়ি কুলতলী থানার দক্ষিণ গরানকাটি এলাকায়। জমি সংক্রান্ত কাজের জন্য তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ পেয়ে এ দিন ফাঁদ পাতে অ্যান্টি করাপশন গ্রুপের সদস্যরা। সেই ফাঁদেই ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন সুভাষ নস্কর। এরপর তাঁকে কুলতলী থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন অ্যান্টি করাপশন গ্রুপের সদস্য ও কুলতলী থানার পুলিশ। কী কারণে এবং কার কাছ থেকে তিনি ঘুষ নিচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার ঠিক আগের দিন মঙ্গলবার নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএ ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে হাতেনাতে ধরা পড়েন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-এর নিউ ব্যারাকপুরে কর্মরত এক আধিকারিক। মঙ্গলবার এই অভিযান চালায় পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)। ACB সূত্রে খবর, নিউ ব্যারাকপুরের এক বাসিন্দা লিখিত অভিযোগে জানান, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএ ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে সংশ্লিষ্ট আধিকারিক তাঁর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে ACB। সেই ফাঁদে পা দিয়ে অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় অভিযুক্ত আধিকারিককে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। নিয়ম মেনে উদ্ধার করা হয় ঘুষের সম্পূর্ণ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *