Headlines

Earn Money: Farmers are Earning money from cultivating tomatoes অন্যান্য সবজির চাষ ছেড়ে পাঁশকুড়ার টমাটো চাষের উপর নির্ভরশীল হচ্ছেন কৃষকেরা। কারণ এই টমেটো অন্যান্য সবজি থেকে বেশ লাভ জনক। পাঁশকুড়ার এরাপুর, শিরোমণিচক সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে উচ্চ ফলনশীল টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি নির্ভর করে চাষবাসের ওপর। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ায় ধান চাষের পাশাপাশি সারা বছর ধরে ফুল চাষ ও সবজি চাষ হয়। শীতের সময় মূলত শীত কালীন সবজি চাষ করেন কৃষকেরা। টমেটো মূলত শীতকালীন সবজি। কিন্তু পাঁশকুড়ার কৃষকেরা বর্ষাকাল বাদ দিয়েই সারা বছর চাষ করে লাভবান হচ্ছেন। ওই এলাকার কৃষকদের কথায়, কাঠা পিছু টমেটো চাষের খরচ দেড় থেকে দু হাজার টাকা। উৎপাদিত টমেটো বিক্রি করে কাঠা পিছু উঠে আসে ১০ থেকে ১২ হাজার টাকা। যা অন্যান্য সবজি চাষের ক্ষেত্রে পাওয়া যায় না। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ হচ্ছে না। পুরনো পদ্ধতিতেই জমিতে মাটি তৈরি করার পর, দেওয়া হয় সামান্য সার। |

Kali Puja Special Local Train: কালীপুজোয় গভীর রাতে বাড়ি ফেরার চিন্তা দূর! ৮ নভেম্বর থেকে স্পেশাল লোকাল চালাবে রেল, জানুন রুট-সময়সূচি



Kali Puja Special Local Train: কালীপুজো ও দীপাবলির উৎসবে রাতে ঠাকুর দেখতে বের হওয়া দর্শনার্থী ও নিত্যযাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। হাসনাবাদ-বারাসাত শাখায় দুটি বিশেষ লোকাল ট্রেন চালানো হবে, যা রুটের সমস্ত স্টেশনে দাঁড়াবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *