Headlines

Road Accident নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে ঢুকল ডাম্পার, পরপর চারটি গাড়ি দুমড়ে-মুচড়ে শেষ! ভয়ঙ্কর দৃশ্য | মুর্শিদাবাদ


Last Updated:

Road Accident: ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা চারটি গাড়িতে ধাক্কা ডাম্পারের, সিসিটিভিতে ধরা পড়ল ছবি।

+

প্রতীকী

প্রতীকী ছবি

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের বেলডাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পরপর চারটি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারল একটি ডাম্পার। দুর্ঘটনার পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত আনসার মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। কলকাতা থেকে বহরমপুরগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গ্যারেজের ভিতরে ঢুকে পড়ে। এরপর গ্যারেজের ভিতরে দাঁড়িয়ে থাকা পরপর চারটি গাড়িতে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি।

আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ঘুরপথে চলবে এক্সপ্রেস

ডাম্পারের ধাক্কায় চারটি গাড়িই দুমড়ে-মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও সৌভাগ্যবশত ডাম্পারের চালক ও খালাসি দুজনেই সুস্থ রয়েছেন। ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙা থানার পুলিশ। পুলিশ ডাম্পারটি আটক করার পাশাপাশি চালককেও আটক করেছে বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *